বাগেরহাটের মোংলায় সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া একটি আহত চিত্রা হরিণ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে প্রাথমিক চিকিৎসা শেষে হরিণটিকে নিরাপদে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে সুন্দরবনের পশুর নদীর সুন্দরতলা খালসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ার একটি অভিযান পরিচালনা করে হরিণটি উদ্ধার করে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের ওই এলাকায় হরিণ শিকারের উদ্দেশ্যে শিকারিরা ফাঁদ পেতে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ফাঁদে আটকে থাকা জীবিত একটি চিত্রা হরিণ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারের পর হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে দুপুর ৩টার দিকে নন্দবালা ফরেস্ট অফিসের বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে সুন্দরবনের সূর্যমুখী এলাকায় হরিণটিকে নিরাপদে অবমুক্ত করা হয়।
সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ, অবৈধ শিকার প্রতিরোধ এবং বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন