বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

পিরোজপুর ইসলামিয়া টেকনিক্যাল এন্ড বি এম কলেজে নবীন বরণ এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

ছবিঃ বিপ্লবী বার্তা

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী প্রতিষ্ঠিত পিরোজপুর ইসলামিয়া টেকনিক্যাল কলেজ অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন জুয়েল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ও বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তোফাজ্জল হোসেন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রব।

এ ছাড়া অনুষ্ঠানে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থী, কলেজের শিক্ষক এবং এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা নবাগত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়। পরে আলোচনা সভা শেষে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।

এ সময় বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তারা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা, মনোযোগ দিয়ে পড়াশোনা করা এবং নৈতিকতা ও আদর্শের মাধ্যমে নিজেদের যোগ্য শিক্ষার্থী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষাজীবনে শৃঙ্খলা, অধ্যবসায় ও ভালো ফলাফলের গুরুত্ব তুলে ধরেন।

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

পিরোজপুর ইসলামিয়া টেকনিক্যাল এন্ড বি এম কলেজে নবীন বরণ এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী প্রতিষ্ঠিত পিরোজপুর ইসলামিয়া টেকনিক্যাল কলেজ অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন জুয়েল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ও বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তোফাজ্জল হোসেন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রব।

এ ছাড়া অনুষ্ঠানে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থী, কলেজের শিক্ষক এবং এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা নবাগত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়। পরে আলোচনা সভা শেষে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।

এ সময় বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তারা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা, মনোযোগ দিয়ে পড়াশোনা করা এবং নৈতিকতা ও আদর্শের মাধ্যমে নিজেদের যোগ্য শিক্ষার্থী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষাজীবনে শৃঙ্খলা, অধ্যবসায় ও ভালো ফলাফলের গুরুত্ব তুলে ধরেন।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা