বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

সিইউবিতে গান-নাচে জমজমাট ‘স্টারস স্টেজ শোডাউন’

মাইক্রোফোন হাতে গানের সুর তুলছেন একজন, মঞ্চের মাঝখানে ছন্দের তালে নাচছেন আরেকজন। কখনো একক পরিবেশনা, কখনো জুটির অংশগ্রহণ, আবার কখনো দলবদ্ধ পরিবেশনায় জমে উঠছে মঞ্চ। দর্শকদের করতালি আর অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতিতে তৈরি হয় প্রতিযোগিতার আমেজ।

গত ১ নভেম্বর রোববার কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (সিইউবি) অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘স্টারস স্টেজ শোডাউন’। এতে শিক্ষার্থীরা একক, দ্বৈত ও দলীয় বিভাগে গান ও নাচের প্রতিযোগিতায় অংশ নেন। নিজেদের প্রতিভা তুলে ধরার পাশাপাশি সহপাঠীদের সঙ্গে সাংস্কৃতিক অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ পান তাঁরা।

প্রতিযোগিতার প্রতিটি বিভাগেই ছিল নিজস্ব পরিবেশনা ও অংশগ্রহণের সুযোগ। কেউ গানে নিজের দক্ষতা তুলে ধরেছেন, কেউ নাচের মাধ্যমে প্রকাশ করেছেন সৃজনশীলতা। দলীয় পরিবেশনায় একসঙ্গে মঞ্চে উঠে অংশগ্রহণকারীরা নিজেদের সমন্বয় ও পারফরম্যান্সের পরিচয় দেন।

তবে আয়োজনটি কেবল গান আর নাচের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এর সঙ্গে যুক্ত ছিল ‘প্যানেল এক্সচেঞ্জ প্রোগ্রাম’। এ পর্বে অংশগ্রহণকারীরা নিজেদের চিন্তা, মতামত ও দৃষ্টিভঙ্গি বিনিময় করেন। সাংস্কৃতিক প্রতিযোগিতার পাশাপাশি এমন আলোচনার সুযোগ শিক্ষার্থীদের জন্য তৈরি করে ভিন্ন এক অভিজ্ঞতা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিইউবি কালচারাল ক্লাবের সভাপতি হামিম ফয়সাল। পুরো আয়োজন সঞ্চালনা করেন বর্ন ও পরি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ক্যাম্পাস মানে শুধু ক্লাস, পরীক্ষা কিংবা অ্যাসাইনমেন্টের ব্যস্ততা নয়। এর বাইরেও থাকে গান, নাচ, অভিনয় ও নানা সৃজনশীল কর্মকাণ্ডে নিজেকে প্রকাশ করার আকাঙ্ক্ষা। ‘স্টারস স্টেজ শোডাউন’ সেই আগ্রহেরই একটি প্রকাশ। এখানে শিক্ষার্থীরা পেয়েছেন নিজেদের প্রতিভা তুলে ধরার মঞ্চ, আর সহপাঠীরা পেয়েছেন একসঙ্গে সাংস্কৃতিক আয়োজন উপভোগ করার সুযোগ।

সাংস্কৃতিক চর্চার এমন আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রতিভা অন্বেষণ ও সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে চায় সিইউবি কালচারাল ক্লাব।

সিইউবি

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

সিইউবিতে গান-নাচে জমজমাট ‘স্টারস স্টেজ শোডাউন’

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা