ইচ্ছাশক্তি, অধ্যবসায় ও পরিবারের অনুপ্রেরণা থাকলে জীবনের যেকোনো পর্যায়েই স্বপ্ন পূরণ সম্ভব—তারই দৃষ্টান্ত স্থাপন করেছেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাউছার হামিদ সকাল। দীর্ঘ ১৬ বছর বিরতির পর আবারও পড়াশোনায় ফিরে এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.১৭ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি।
কাউছার হামিদ সকাল রামগঞ্জ উপজেলার ৭ নম্বর দরবেশপুর ইউনিয়নের বাসিন্দা। ২০১০ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.২৫ পেয়ে উত্তীর্ণ হওয়ার পর তিনি রামগঞ্জ সরকারি কলেজে উচ্চমাধ্যমিকে ভর্তি হন। তবে এইচএসসি পরীক্ষায় বাংলায় অকৃতকার্য হওয়ায় পরবর্তী বছর আবার পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নেন। কিন্তু পারিবারিক ও ব্যক্তিগত নানা কারণে শেষ পর্যন্ত আর পরীক্ষায় অংশ নেওয়া হয়নি।
দীর্ঘ বিরতির পর ২০২৫ সালে আবারও উচ্চমাধ্যমিকে ভর্তি হন তিনি। অবশেষে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪.১৭ পেয়ে উত্তীর্ণ হন।
নিজের এই সাফল্যের অনুভূতি জানিয়ে ফেসবুক পোস্টে কাউছার হামিদ সকাল লেখেন, ‘আলহামদুলিল্লাহ, ইচ্ছাশক্তি থাকলে মানুষের স্বপ্ন পূরণ করা খুব সহজ।’ দীর্ঘ পথচলায় অনুপ্রেরণা ও সহযোগিতা দেওয়ার জন্য পরিবারের সদস্য ও বন্ধুদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
কাউছার হামিদ সকালের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়; বরং নানা কারণে পড়াশোনা থেকে ঝরে পড়া কিংবা দীর্ঘদিন বিরতিতে থাকা ব্যক্তিদের জন্যও অনুপ্রেরণার গল্প। তাঁর এই সাফল্য প্রমাণ করে, স্বপ্ন পূরণের জন্য নতুন করে শুরু করার কোনো নির্দিষ্ট বয়স নেই।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন