বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান: গাঁজাসহ আটক ১, জব্দ ৩ লাখ টাকার বেশি পণ্য

ছবিঃ বিপ্লবী বার্তা

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে গাঁজা পাচারের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ২২ হাজার ২১০ টাকা।

রোববার (১ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা, ময়দান, শালঝোড় ও উত্তর ধলডাঙ্গা এবং নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জ সীমান্ত ফাঁড়ির আওতাধীন বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৩ কেজি গাঁজা, ৩ হাজার ৫৫৫ পিস ওষুধ, ৮০ পিস কসমেটিকস, দুটি মোবাইল ফোন ও একটি গরু জব্দ করা হয়েছে। পাশাপাশি গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করেন বিজিবি সদস্যরা।

এ ঘটনায় আটক যুবকের নাম মারুফ হোসেন ওরফে সুরুজ (২১)। তিনি ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গার ঝালবাজার এলাকার মৃত নুর হোসেনের ছেলে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, বিজিবি আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে রোববার তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান: গাঁজাসহ আটক ১, জব্দ ৩ লাখ টাকার বেশি পণ্য

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে গাঁজা পাচারের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ২২ হাজার ২১০ টাকা।

রোববার (১ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা, ময়দান, শালঝোড় ও উত্তর ধলডাঙ্গা এবং নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জ সীমান্ত ফাঁড়ির আওতাধীন বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৩ কেজি গাঁজা, ৩ হাজার ৫৫৫ পিস ওষুধ, ৮০ পিস কসমেটিকস, দুটি মোবাইল ফোন ও একটি গরু জব্দ করা হয়েছে। পাশাপাশি গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করেন বিজিবি সদস্যরা।

এ ঘটনায় আটক যুবকের নাম মারুফ হোসেন ওরফে সুরুজ (২১)। তিনি ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গার ঝালবাজার এলাকার মৃত নুর হোসেনের ছেলে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, বিজিবি আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে রোববার তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা