বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

নেত্রকোনা সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

ছবিঃ বিপ্লবী বার্তা

নেত্রকোনার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী সাতটি পৃথক অভিযান চালিয়ে পাঁচ লাখ ২৭ হাজার ৮০৪ টাকা মূল্যের ভারতীয় কম্বল, প্রসাধনী, কয়লা ও গরুসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে দেশীয় শিং মাছও। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী (পিএসসি)। তিনি জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৭ ও ২৮ অক্টোবর এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে লেংগুড়া বিওপির টহল দল সাতশহীদের মাজার এলাকায় অভিযান চালিয়ে ৫৩০ পিস ভারতীয় ফেয়ার অ্যান্ড লাভলী ক্রিম জব্দ করে। এসব প্রসাধনীর মূল্য দুই লাখ ২৫ হাজার ২৫০ টাকা। একই দিন রাত ৯টার দিকে খারনই বিওপির টহল দল বালমাঠ এলাকা থেকে ১৫ হাজার ৪৩৪ টাকা মূল্যের ১৪৩ পিস ভারতীয় প্রসাধনী জব্দ করে।

এদিকে শীতবস্ত্র চোরাচালান রোধে পৃথক অভিযান চালায় বিজিবি। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নলুয়াপাড়া বিওপি এবং রাত সাড়ে ৯টার দিকে বিজয়পুর বিওপির টহল দল অভিযান চালিয়ে মোট ৩০টি ভারতীয় কম্বল জব্দ করে। এসব কম্বলের মূল্য যথাক্রমে ৫০ হাজার ও এক লাখ টাকা।

এ ছাড়া মঙ্গলবার দুপুর ২টার দিকে মোহনপুর বিওপির টহল দল কড়াইবাড়ী সীমান্ত এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের একটি ভারতীয় গরু জব্দ করে। একই দিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে মহেষখোলা নদীর পাড় থেকে ১৫ হাজার ১২০ টাকা মূল্যের ৭৫৬ কেজি ভারতীয় কয়লা উদ্ধার করা হয়।

সর্বশেষ বুধবার ভোরে ভরতপুর বিওপির টহল দল গাজিরকোনা এলাকায় অভিযান চালিয়ে ৫২ হাজার টাকা মূল্যের ১৩০ কেজি দেশীয় শিং মাছ জব্দ করে।

বিজিবি জানায়, দুর্গম সীমান্ত এলাকা ও রাতের অন্ধকারের সুযোগ নিয়ে চোরাকারবারিরা এসব পণ্য পাচারের চেষ্টা করছিল। তবে বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা মালামাল ফেলে পালিয়ে যায়। এ কারণে কোনো অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। সব পণ্যই মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সাতটি পৃথক অভিযানে জব্দ করা পণ্যের মোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ ২৭ হাজার ৮০৪ টাকা। নিয়ম অনুযায়ী, জব্দ করা শিং মাছ, কয়লা ও গরু নেত্রকোনা কাস্টমস প্রতিনিধির উপস্থিতিতে নিলামে বিক্রি করা হয়েছে। অন্যদিকে, জব্দ করা প্রসাধনী ও কম্বল কাস্টমস অফিসে জমা দেওয়ার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। চোরাচালান রোধে বাহিনীর জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।

নেত্রকোনা

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নেত্রকোনা সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা