বিপ্লবী বার্তা

মূল পাতা

ধর্ম ও জীবন

বাঞ্ছারামপুরে হাজী বিরিয়ানি কারখানায় অভিযান, ৫৫০ বোতল কেওড়াজল ধ্বংস।

ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে হাজী বিরিয়ানি রেস্টুরেন্টের কারখানায় অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিষিদ্ধ কেওড়াজলের ৫৫০ বোতল ধ্বংস করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার স্টিল ব্রিজ এলাকায় অবস্থিত রেস্টুরেন্টটির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল হাসান ভূঁইয়া। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, কারখানাটিতে নিষিদ্ধ কেওড়াজল ব্যবহার ও ৫৫০ বোতল কেওড়াজল সংরক্ষণ, রংযুক্ত ফ্রিজে মাংস রাখা, খোলা ও লেবেলবিহীন অবস্থায় মসলা সংরক্ষণ এবং মাংস ধোয়ার স্থান উন্মুক্ত রাখাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এ ছাড়া মাংস ধোয়ার স্থানের পাশে কবুতর পালন এবং লেবেলবিহীন রাসায়নিকের ড্রামে ভোজ্য তেল সংরক্ষণের বিষয়টিও নজরে আসে।

সূত্র জানায়, এর আগে দেওয়া নির্দেশনা অনুযায়ী কারখানার রান্নাঘরের পরিবেশ উন্নত করা হয়েছিল। তবে নিষিদ্ধ কেওড়াজল সংরক্ষণের দায় স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে সংরক্ষিত ৫৫০ বোতল কেওড়াজল ধ্বংস করা হয়।

অভিযান শেষে প্রতিষ্ঠানটিকে প্রচলিত আইন ও বিধিবিধান মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বাঞ্ছারামপুরে হাজী বিরিয়ানি কারখানায় অভিযান, ৫৫০ বোতল কেওড়াজল ধ্বংস।

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে হাজী বিরিয়ানি রেস্টুরেন্টের কারখানায় অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিষিদ্ধ কেওড়াজলের ৫৫০ বোতল ধ্বংস করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার স্টিল ব্রিজ এলাকায় অবস্থিত রেস্টুরেন্টটির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল হাসান ভূঁইয়া। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, কারখানাটিতে নিষিদ্ধ কেওড়াজল ব্যবহার ও ৫৫০ বোতল কেওড়াজল সংরক্ষণ, রংযুক্ত ফ্রিজে মাংস রাখা, খোলা ও লেবেলবিহীন অবস্থায় মসলা সংরক্ষণ এবং মাংস ধোয়ার স্থান উন্মুক্ত রাখাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এ ছাড়া মাংস ধোয়ার স্থানের পাশে কবুতর পালন এবং লেবেলবিহীন রাসায়নিকের ড্রামে ভোজ্য তেল সংরক্ষণের বিষয়টিও নজরে আসে।

সূত্র জানায়, এর আগে দেওয়া নির্দেশনা অনুযায়ী কারখানার রান্নাঘরের পরিবেশ উন্নত করা হয়েছিল। তবে নিষিদ্ধ কেওড়াজল সংরক্ষণের দায় স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে সংরক্ষিত ৫৫০ বোতল কেওড়াজল ধ্বংস করা হয়।

অভিযান শেষে প্রতিষ্ঠানটিকে প্রচলিত আইন ও বিধিবিধান মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা