বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখবে বেরোবিসাস: সভাপতি

ছবিঃ বিপ্লবী বার্তা

‎সত্য, সাহসিকতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) সভাপতি আবু সাঈদ। বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি অনিয়ম ও অসংগতির বিষয়েও দায়িত্বশীল ভূমিকা পালনের কথাও জানান তিনি।‎

‎সোমবার (২৬ অক্টোবর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় বেরোবিসাসের এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভার সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী, প্রধান আলোচক হিসেবে  ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মো. কামরুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান  উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেরোবিসাসের সভাপতি আবু সাঈদ।

‎সভাপতির বক্তব্যে আবু সাঈদ বলেন, “সত্য, সাহসিকতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আগামী দিনেও এগিয়ে যাবে বেরোবিসাস। বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি অনিয়ম ও অসংগতির বিষয়েও বেরোবিসাস দায়িত্বশীল ভূমিকা পালন করবে ।”

‎‎এছাড়া, এক যুগের পথচলায় সংগঠনকে এগিয়ে নিতে যাঁরা শ্রম, মেধা ও নিষ্ঠা দিয়ে কাজ করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

‎‎প্রধান আলোচক মো. কামরুল ইসলাম বলেন, সাংবাদিকদের পেশাদারত্ব ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে। সুবিধাভোগী মানসিকতা থেকে বেরিয়ে এসে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করা জরুরি। সাংবাদিকদের লেখনী যেন সমাজ, দেশ ও বিশ্ববিদ্যালয়ের পরিবর্তনে ভূমিকা রাখতে পারে, সে বিষয়েও গুরুত্ব দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, বিশ্ববিদ্যালয় জ্ঞান, যুক্তি ও মুক্তচিন্তার কেন্দ্র। তাই ক্যাম্পাস সাংবাদিকতায় গঠনমূলক সমালোচনা, তথ্যনির্ভর বিশ্লেষণ ও ইতিবাচক বার্তা তুলে ধরতে হবে। সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।‎

‎উপাচার্য আরও বলেন, যথাযথ যাচাই-বাছাই ছাড়া তথ্য প্রচার করলে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হতে পারে। তাই প্রতিটি সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা নিশ্চিত করা প্রয়োজন।এছাড়া  বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে সব অংশীজনকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।‎

‎এ সময় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল ইসলাম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক নুর আলম ছিদ্দিক, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তানজিউল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা, শহিদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ড. এ. টি. এম. জিন্নাতুল বাসার, বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মো. হারুন রশীদ, যমুনা টেলিভিশনের বিভাগীয় ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান, দৈনিক আমার দেশ-এর ব্যুরো প্রধান বাদশাহ উসমানী, এখন টেলিভিশনের ব্যুরো প্রধান মোকাররম হোসাইন, বেরোবি ছাত্রদলের সাধারণ সম্পাদক জহির রায়হান এবং বেরোবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রাকিবসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

‎আলোচনা সভার আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে অতিথি ও সংগঠনের সদস্যরা কেক কেটে বেরোবিসাসের এক যুগ পূর্তি উদযাপন করেন।

‎উল্লেখ্য, ২০১৪ সালের ২৬ অক্টোবর কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ঘটনা, ক্যাম্পাসের সমস্যা ও সম্ভাবনা এবং শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় সংবাদমাধ্যমে তুলে ধরে আসছে।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখবে বেরোবিসাস: সভাপতি

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা