বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

দুর্গাপুরে ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, পালাল চালক

ছবিঃ বিপ্লবী বার্তা

নেত্রকোণার দুর্গাপুরে ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫০) এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর পালিয়ে যান চালক। 

সোমবার (২৬ অক্টোবর) দুপুর তিনটার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের বিরিশিরি-ডেউটুকুন সড়কের দাখিনাইল চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। তিনি পথচারী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ইজিবাইকের যাত্রী ও প্রত্যক্ষদর্শী দিলরুবা নামের এক নারী জানান, ব্যাটারিচালিত ইজিবাইকটিতে তারা তিনজন যাত্রী ছিলেন। দাখিনাইল চৌরাস্তা এলাকা পার হয়ে কিছুটা সামনে যেতেই এক নারী হঠাৎ দৌড়ে গাড়ির সামনে চলে আসেন। এ সময় দ্রæতগতির ইজিবাইকটির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার পর ভয়ে চালক দৌড়ে পালিয়ে যান। ইজিবাইকটি সেখানেই একটি বাড়ির সামনে পড়ে রয়েছে।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

নেত্রকোণা

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

দুর্গাপুরে ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, পালাল চালক

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

নেত্রকোণার দুর্গাপুরে ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫০) এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর পালিয়ে যান চালক। 

সোমবার (২৬ অক্টোবর) দুপুর তিনটার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের বিরিশিরি-ডেউটুকুন সড়কের দাখিনাইল চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। তিনি পথচারী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ইজিবাইকের যাত্রী ও প্রত্যক্ষদর্শী দিলরুবা নামের এক নারী জানান, ব্যাটারিচালিত ইজিবাইকটিতে তারা তিনজন যাত্রী ছিলেন। দাখিনাইল চৌরাস্তা এলাকা পার হয়ে কিছুটা সামনে যেতেই এক নারী হঠাৎ দৌড়ে গাড়ির সামনে চলে আসেন। এ সময় দ্রæতগতির ইজিবাইকটির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার পর ভয়ে চালক দৌড়ে পালিয়ে যান। ইজিবাইকটি সেখানেই একটি বাড়ির সামনে পড়ে রয়েছে।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা