বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

লক্ষ্মীপুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক।

লক্ষ্মীপুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি হাফিজিয়া মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মাওলানা ইব্রাহিম নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। অপর অভিযুক্ত মাদ্রাসার প্রধান শিক্ষকের ছেলে মোহাম্মদকে এখনো আটক করা যায়নি।

শনিবার (২৪ অক্টোবর) ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ করেন। পরে ওই দিন বিকেল ৪টার দিকে মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর এহ্ইয়াউল উলুম হাফিজিয়া মাদ্রাসা থেকে শিক্ষক মাওলানা ইব্রাহিমকে আটক করে পুলিশ।

অভিযোগ অনুযায়ী, মাদ্রাসাটির আবাসিক শিক্ষার্থী নয় বছর বয়সী এক শিশুকে দীর্ঘদিন ধরে পালাক্রমে যৌন নিপীড়ন করা হয়েছে।

ভুক্তভোগী শিশুর মা জানান, ছেলেকে হাফেজ হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে তিনি মাদ্রাসাটির আবাসিক বিভাগে ভর্তি করেছিলেন। ইতোমধ্যে তাঁর ছেলে পবিত্র কোরআনের চার পারা মুখস্থ করেছে। তবে দুই ব্যক্তির বিরুদ্ধে ছেলেকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠায় তিনি উদ্বিগ্ন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব জানান, অভিযোগের ভিত্তিতে উক্ত মাদ্রাসার শিক্ষক মাওলানা ইব্রাহিমকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হবে। অপর অভিযুক্তকে আটক করতে পুলিশের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

লক্ষ্মীপুর বলাৎকার

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

লক্ষ্মীপুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক।

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি হাফিজিয়া মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মাওলানা ইব্রাহিম নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। অপর অভিযুক্ত মাদ্রাসার প্রধান শিক্ষকের ছেলে মোহাম্মদকে এখনো আটক করা যায়নি।

শনিবার (২৪ অক্টোবর) ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ করেন। পরে ওই দিন বিকেল ৪টার দিকে মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর এহ্ইয়াউল উলুম হাফিজিয়া মাদ্রাসা থেকে শিক্ষক মাওলানা ইব্রাহিমকে আটক করে পুলিশ।

অভিযোগ অনুযায়ী, মাদ্রাসাটির আবাসিক শিক্ষার্থী নয় বছর বয়সী এক শিশুকে দীর্ঘদিন ধরে পালাক্রমে যৌন নিপীড়ন করা হয়েছে।

ভুক্তভোগী শিশুর মা জানান, ছেলেকে হাফেজ হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে তিনি মাদ্রাসাটির আবাসিক বিভাগে ভর্তি করেছিলেন। ইতোমধ্যে তাঁর ছেলে পবিত্র কোরআনের চার পারা মুখস্থ করেছে। তবে দুই ব্যক্তির বিরুদ্ধে ছেলেকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠায় তিনি উদ্বিগ্ন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব জানান, অভিযোগের ভিত্তিতে উক্ত মাদ্রাসার শিক্ষক মাওলানা ইব্রাহিমকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হবে। অপর অভিযুক্তকে আটক করতে পুলিশের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা