বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

রামগঞ্জে কুকুরের কামড়ে শিশুসহ আহত ৬, চারজনকে ঢাকায় রেফার

রামগঞ্জে কুকুরের কামড়ে শিশুসহ আহত ৬

লক্ষ্মীপুরের রামগঞ্জে কুকুরের কামড়ে আহত হয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন ছয়জন। আহতদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। তাঁদের মধ্যে দুজনকে ভ্যাকসিন দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) রামগঞ্জ সরকারি হাসপাতালের জরুরি বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এদিকে এলাকায় বেওয়ারিশ ও আক্রমণাত্মক কুকুরের উপদ্রব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। কুকুরের কামড়ে আহত এক শিশুর বাবা ইমাম হোসেন জানান, গত ২০ সেপ্টেম্বর তাঁর চার বছর বয়সী ছোট মেয়ে কুকুরের কামড়ে গুরুতর আহত হয়। মেয়েকে বাঁচাতে গিয়ে তাঁর স্ত্রীও আহত হন। চিকিৎসা শেষে বর্তমানে তাঁরা ভালো আছেন বলে জানান তিনি।

ইমাম হোসেন বলেন, “এলাকায় পাগলা কুকুরের উপদ্রব বেড়ে গেছে। কুকুরের আক্রমণে শিশুদের পাশাপাশি অন্যরাও ঝুঁকিতে রয়েছেন। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”

স্থানীয়দের দাবি, কুকুরের আক্রমণ থেকে সাধারণ মানুষ, বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

রামগঞ্জে কুকুরের কামড়ে শিশুসহ আহত ৬, চারজনকে ঢাকায় রেফার

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

লক্ষ্মীপুরের রামগঞ্জে কুকুরের কামড়ে আহত হয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন ছয়জন। আহতদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। তাঁদের মধ্যে দুজনকে ভ্যাকসিন দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) রামগঞ্জ সরকারি হাসপাতালের জরুরি বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এদিকে এলাকায় বেওয়ারিশ ও আক্রমণাত্মক কুকুরের উপদ্রব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। কুকুরের কামড়ে আহত এক শিশুর বাবা ইমাম হোসেন জানান, গত ২০ সেপ্টেম্বর তাঁর চার বছর বয়সী ছোট মেয়ে কুকুরের কামড়ে গুরুতর আহত হয়। মেয়েকে বাঁচাতে গিয়ে তাঁর স্ত্রীও আহত হন। চিকিৎসা শেষে বর্তমানে তাঁরা ভালো আছেন বলে জানান তিনি।

ইমাম হোসেন বলেন, “এলাকায় পাগলা কুকুরের উপদ্রব বেড়ে গেছে। কুকুরের আক্রমণে শিশুদের পাশাপাশি অন্যরাও ঝুঁকিতে রয়েছেন। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”

স্থানীয়দের দাবি, কুকুরের আক্রমণ থেকে সাধারণ মানুষ, বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা