বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

জবি সমাবর্তনের ফি কমানোর দাবি ছাত্রদলের

অমিদ হাসান অমি
অমিদ হাসান অমি জবি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
জবি সমাবর্তনের ফি কমানোর দাবি ছাত্রদলের
ছবিঃ বিপ্লবী বার্তা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ফি যৌক্তিক পর্যায়ে কমানোর দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার (২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তর সম্পাদক) মো. মোজাম্মেল মামুন ডেনি সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানান সংগঠনটির আহ্বায়ক মেহেদি হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা রয়েছে। তবে সমাবর্তনে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্ধারিত ফি অনেক শিক্ষার্থীর জন্য আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে।

ছাত্রদলের নেতারা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী নিজেদের পরিশ্রম ও টিউশনি করে পড়াশোনার খরচ বহন করেন। শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অর্জন উদ্‌যাপনের অধিকার সবার থাকলেও নির্ধারিত ফি অনেক শিক্ষার্থীর সমাবর্তনে অংশগ্রহণের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

তারা আরও বলেন, সমাবর্তন কোনো বাণিজ্যিক আয়োজন নয়; এটি শিক্ষার্থীদের অধিকার ও আনন্দের দিন। তাই এমনভাবে ফি নির্ধারণ করা উচিত, যাতে আর্থিক অসচ্ছলতার কারণে কোনো যোগ্য শিক্ষার্থী এই ঐতিহাসিক মুহূর্ত থেকে বঞ্চিত না হন।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতি শিক্ষার্থীদের প্রত্যাশা বিবেচনায় নিয়ে সমাবর্তনের ফি পুনর্নির্ধারণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের আর্থিক সামর্থ্য ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দ্রুত একটি যৌক্তিক ও শিক্ষার্থীবান্ধব ফি নির্ধারণের দাবি জানায় সংগঠনটি।

শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা ও অধিকার আদায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও সোচ্চার থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

জবি সমাবর্তনের ফি কমানোর দাবি ছাত্রদলের

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা