বিপ্লবী বার্তা

মূল পাতা

রাজনীতি

সাতক্ষীরায় ইসলামী আন্দোলন ছেড়ে জামায়াতে যোগ দিলেন ফারুক হোসেন

ছবিঃ বিপ্লবী বার্তা

ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন আলহাজ্ব মো. ফারুক হোসেন। শুক্রবার (২৩ অক্টোবর) সাতক্ষীরার দেবহাটা উপজেলা জামায়াত কার্যালয়ে সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের হাতে হাত রেখে তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

আলহাজ্ব মো. ফারুক হোসেন সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের বকচরা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ ২২ বছর ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দলটির আগরদাড়ি ইউনিয়ন শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ২০১৮ ও ২০২৩ সালে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হন। তাঁর দাবি, আসন্ন নির্বাচনেও দলটি তাঁকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করেছিল।

জামায়াতে ইসলামীতে যোগদানের কারণ ব্যাখ্যা করে ফারুক হোসেন বলেন, “আমি দীর্ঘ ২২ বছর ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই)-এর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। দলটির পক্ষ থেকে ২০১৮ ও ২০২৩ সালে আগরদাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছি। এবারও আমাকে চেয়ারম্যান প্রার্থী করা হয়েছিল। তবে দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের কার্যক্রম পর্যবেক্ষণ করতে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের চলাফেরা, কর্মপদ্ধতি, সাংগঠনিক শৃঙ্খলা, আদর্শ ও ন্যায়ভিত্তিক কার্যক্রম আমার ভালো লেগেছে। এসব বিষয় আমাকে জামায়াতে ইসলামীতে যোগ দিতে অনুপ্রাণিত করেছে।”

তিনি আরও বলেন, “আমি স্বেচ্ছায় ও সন্তুষ্টচিত্তে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। ভবিষ্যতে এই সংগঠনের আদর্শ ও নীতির সঙ্গে থেকে কাজ করতে চাই। জামায়াতে ইসলামীর সঙ্গে থেকে মানুষের কল্যাণে ভূমিকা রাখার প্রত্যাশা করি।”

শুক্রবার দেবহাটা উপজেলা জামায়াত কার্যালয়ে তাঁর যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক, সহকারী সেক্রেটারি সোলায়মান হোসাইন, সখিপুর ইউনিয়ন জামায়াতের আমীর ইয়াকুব আলী সরদার, সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈনউদ্দীন ময়না এবং নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাবিবুল্লাহ বাশারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় ইসলামী আন্দোলন ছেড়ে জামায়াতে যোগ দিলেন ফারুক হোসেন

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা