টাঙ্গাইলের সখীপুরে বংশাই নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ হওয়া বিজয় চন্দ্র কোচ (যুবক) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ৪০ ঘণ্টা পর শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পার্শ্ববর্তী বাসাইল উপজেলার ডুমনিবাড়ি জামে মসজিদ-সংলগ্ন এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বিজয় চন্দ্র কোচ সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ধোপারচালা গ্রামের খনিন্দ্র চন্দ্র কোচের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে বহেড়াতৈল ইউনিয়নের গোয়ালবাড়ি-সংলগ্ন বংশাই নদীতে প্রতিমা বিসর্জন দিতে যান বিজয়। এ সময় নদীর পানিতে পড়ে তিনি নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন নদীতে তল্লাশি চালান। তবে দীর্ঘ সময় চেষ্টা করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
অবশেষে নিখোঁজ হওয়ার প্রায় ৪০ ঘণ্টা পর শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে বাসাইল উপজেলার ডুমনিবাড়ি জামে মসজিদ-সংলগ্ন এলাকায় নদীতে তাঁর মরদেহ ভেসে ওঠে। পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, মরদেহটি যেহেতু পার্শ্ববর্তী বাসাইল থানা এলাকায় পাওয়া গেছে, তাই ওই থানার পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করবে।

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন