চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সেমিনারে উপস্থাপিত নির্বাচিত প্রবন্ধ নিয়ে প্রকাশিত ‘প্রবন্ধসমগ্র’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। এতে চাকসুর নেতৃবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চাকসুর সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জিহাদ আহনাফের সঞ্চালনায় বক্তব্য দেন সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হারেস মাতব্বর, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক মোনায়েম শরীফ, সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ওবায়দুল সালমান, লাইব্রেরি ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহ, সহ-দপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক তানভীর আনজুম শোভন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাইদ বিন হাবীব বলেন, ‘প্রবন্ধসমগ্র’ শিক্ষার্থীদের একাডেমিক ও গবেষণামূলক চিন্তাভাবনা তুলে ধরার একটি কার্যকর মাধ্যম হবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে জ্ঞানচর্চার ক্ষেত্র আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। গ্রন্থটির জন্য লেখা সংগ্রহ থেকে শুরু করে প্রকাশনার বিভিন্ন পর্যায়ে চাকসুর সংশ্লিষ্ট সম্পাদকদের প্রচেষ্টার কথাও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে চাকসুর সহসভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি শিক্ষার্থীদের জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, ক্যাম্পাসে চক্রাকার বাস চালু, তিনটি হলে সম্প্রসারণের ব্যবস্থা এবং শিক্ষার্থীদের জন্য ১০ তলা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবনটি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে একাধিকবার যোগাযোগ ও চাপ প্রয়োগ করেছেন বলেও জানান তিনি।
রনি আরও বলেন, হলগুলোতে রিডিং রুমের ব্যবস্থা, গণরুম ও গেস্টরুম সংস্কৃতির অবসান এবং শিক্ষার্থীদের জন্য পড়াশোনার পরিবেশ উন্নয়নে কাজ করেছে চাকসু।
নিজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে তিনি বলেন, সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই তাঁকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে। অভিযোগের প্রমাণ দিতে সংশ্লিষ্টদের প্রতি চ্যালেঞ্জ জানিয়ে তিনি দাবি করেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে প্রমাণ হাজির করা হয়নি।
চাকসু ভিপি হিসেবে নিজের বিরুদ্ধে তিনটি বিষয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেন রনি। তিনি বলেন, চাকরির জন্য সুপারিশ করা বা কাউকে বিশেষ সুবিধা দেওয়ার সঙ্গে তিনি জড়িত নন। তাঁর বিরুদ্ধে এক টাকার দুর্নীতির অভিযোগও প্রমাণিত হলে পদত্যাগ করবেন বলে জানান তিনি। এ ছাড়া ক্ষমতার অপব্যবহার করে কোনো শিক্ষার্থীর জন্য আবাসিক আসনের আবেদন করেননি বলেও দাবি করেন তিনি।
রনি বলেন, এসব বিষয়ে তাঁর বিরুদ্ধে প্রমাণ হাজির করতে পারলে তিনি পদত্যাগ করবেন।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন