বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

গোপালগঞ্জে স্কুলছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে মসজিদের ইমাম আটক

ছবিঃ বিপ্লবী বার্তা

গোপালগঞ্জ সদর উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে মো. নাসরুল্লাহ (৩০) নামে এক মসজিদের ইমামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চন্দ্রদিঘলীয়া নতুনচর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত নাসরুল্লাহ স্থানীয় নতুনচর পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত।

স্থানীয়দের অভিযোগ, বুধবার বিকেলে ওই ছাত্রকে মসজিদের পাশের বাসভবনের একটি কক্ষে ডেকে নিয়ে তাকে চুমু খেয়ে বলাৎকারের চেষ্টা করেন নাসরুল্লাহ। পরে সন্ধ্যায় ওই ছাত্র বিষয়টি স্থানীয়দের জানালে তারা তাকে আটক করে পুলিশে খবর দেন।

খবর পেয়ে গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

অভিযুক্ত নাসরুল্লাহ চুমু দেওয়ার কথা স্বীকার করলেও বলাৎকারের চেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন।

গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইকরাম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গোপালগঞ্জ গোপালগঞ্জ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জে স্কুলছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে মসজিদের ইমাম আটক

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

গোপালগঞ্জ সদর উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে মো. নাসরুল্লাহ (৩০) নামে এক মসজিদের ইমামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চন্দ্রদিঘলীয়া নতুনচর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত নাসরুল্লাহ স্থানীয় নতুনচর পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত।

স্থানীয়দের অভিযোগ, বুধবার বিকেলে ওই ছাত্রকে মসজিদের পাশের বাসভবনের একটি কক্ষে ডেকে নিয়ে তাকে চুমু খেয়ে বলাৎকারের চেষ্টা করেন নাসরুল্লাহ। পরে সন্ধ্যায় ওই ছাত্র বিষয়টি স্থানীয়দের জানালে তারা তাকে আটক করে পুলিশে খবর দেন।

খবর পেয়ে গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

অভিযুক্ত নাসরুল্লাহ চুমু দেওয়ার কথা স্বীকার করলেও বলাৎকারের চেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন।

গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইকরাম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা