বিপ্লবী বার্তা

মূল পাতা

রাজনীতি

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক গোলাম রসুল এমপির

ছবিঃ বিপ্লবী বার্তা

আগামী ৩১ অক্টোবরের লংমার্চ কর্মসূচি সফল করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার আমির ও সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।

‎বুধবার (২১ অক্টোবর) সকাল ৯টায় যশোরের কেশবপুর পৌর কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। আগামী ৩১ অক্টোবরের লংমার্চ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।

‎অধ্যাপক গোলাম রসুল বলেন, আগামী ৩১ অক্টোবরের লংমার্চ কর্মসূচি সফল করতে জামায়াতে ইসলামীর সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের ন্যায্য দাবি আদায় এবং দেশের চলমান সংকট নিরসনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি বাস্তবায়নের জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

‎কেশবপুর উপজেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বিলাল হোসাইন ও আরশাদুল আলম।

‎এ ছাড়া উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির সাইদুর রহমান সাইদ, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি তবিবুর রহমানসহ উপজেলা কর্মপরিষদের সদস্য এবং বিভিন্ন ইউনিয়নের আমির ও সেক্রেটারিরা।

‎সভায় দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় আগামী ৩১ অক্টোবরের লংমার্চ কর্মসূচিকে সামনে রেখে সাত দফা দাবি তুলে ধরা হয়।

‎সাত দফা দাবি হলো—

১.‎গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়ন।
২.‎জুলাই গণহত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা।
৩.‎বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের চলমান সংকট নিরসন।
৪.‎নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও বাজার নিয়ন্ত্রণ।
৫.‎সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন।
৬.‎রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রমে সব ধরনের দলীয়করণ বন্ধ করা।
৭.‎সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি নির্মূল করা।

‎সভায় উপস্থিত উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা আগামী ৩১ অক্টোবরের লংমার্চসহ ভবিষ্যতের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সাংগঠনিক তৎপরতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

‎

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক গোলাম রসুল এমপির

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা