বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

ফুলবাড়ীতে মাছ ধরার জালে অজগর, উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর

ছবিঃ বিপ্লবী বার্তা

কুড়িগ্রামের সীমান্তঘেঁষা ফুলবাড়ীতে মাছ ধরার চায়না দুয়ারী রিং জালে আটকা পড়েছে একটি অজগর সাপ। সাপটি দেখতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা উৎসুক মানুষের ভিড় জমে।

পরে সোমবার (১৯ অক্টোবর) সকালে সাপ ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা অজগরটি উদ্ধার করে রংপুর বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

রবিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের হক বাজারসংলগ্ন ধরলা ও বারোমাসিয়া নদীর মধ্যবর্তী একটি বিলে পেতে রাখা চায়না দুয়ারী রিং জালে সাপটি ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিমুলবাড়ী ইউনিয়নের হক বাজার এলাকার কুদ্দুস মিয়ার ছেলে আব্দুস সোবহান ওই বিলে নিয়মিত চায়না দুয়ারী রিং জাল পেতে মাছ ধরেন। রোববার দুপুরে জাল তুলতে গিয়ে তিনি এর ভেতরে অজগরটি দেখতে পান। পরে আশপাশের কয়েকজন জেলের সহযোগিতায় সাপটিকে জালসহ বাড়িতে নিয়ে আসেন। অজগর আটকা পড়ার খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই সেখানে উৎসুক মানুষের ভিড় জমে যায়। 

স্থানীয় যুবক ময়নুদ্দিন ও ৭৬ বছর বয়সী কুদ্দুস আলী জানান, তাঁরা এর আগে কখনো নিজের চোখে অজগর সাপ দেখেননি। সাপটি আটকা পড়ার খবর পেয়ে রোববার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত দূর-দূরান্তের শত শত মানুষ এটি দেখতে আসেন। অনেকে সাপটির ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

স্থানীয় বাসিন্দা জগবন্ধু রায় ও হাবিবুর জানান, অজগরটির দৈর্ঘ্য আনুমানিক ৬ থেকে ৭ ফুট হতে পারে। তাঁদের ধারণা, সাপটি নদীপথে ভারত থেকে বাংলাদেশে আসতে পারে। কারণ, সাপটি যেখানে ধরা পড়েছে, সেখান থেকে তিন থেকে চার কিলোমিটার উত্তর-পশ্চিমে ভারতীয় গিদালদহ সীমান্ত অবস্থিত। তবে সাপটির প্রকৃত উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

আব্দুস সোবহান জানান, তিন দিন আগে তিনি বিলে চায়না দুয়ারী জাল পেতেছিলেন। রোববার দুপুরে জাল তুলতে গিয়ে অজগরটি দেখতে পান। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় সেটিকে বাড়িতে নিয়ে আসেন। সাপটি দেখতে গত দুই দিনে হাজারো মানুষ তাঁর বাড়িতে এসেছেন।

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল জানান, অজগরটি উদ্ধারের পর নিরাপদ স্থানে অবমুক্ত করা অথবা প্রয়োজনীয় সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অবহিত করা হয়েছিল। 

তিনি আরও জানান সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রংপুর থেকে সাপ ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্ধারকর্মী নুর হাসান নাহিদ ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন।

সাপ ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা স্বেচ্ছাসেবী

নুর হাসান নাহিদ জানান, ফুলবাড়ী উপজেলা থেকে প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে। পরে সাপটি রংপুর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

অজগরটি উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। বন্যপ্রাণীটি দেখতে মানুষের ভিড় জমলেও সেটির নিরাপত্তা ও সংরক্ষণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ফুলবাড়ীতে মাছ ধরার জালে অজগর, উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা