বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

চবি সূর্যসেন হলের ছাত্রীদের জন্য পানির ফিল্টার দিলেন এমপি সাঈদ আল নোমান

ছবি : বিপ্লবী বার্তা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মাস্টারদা সূর্যসেন হলের ছাত্রীদের সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে পানির ফিল্টার দিয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

রোববার (১৮ অক্টোবর) হল সংসদের সহসভাপতি (ভিপি) মো. তাজীম ইবনে হাবিবের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের জন্য এ উদ্যোগ নেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাফায়াত হোসেন, মাস্টারদা সূর্য সেন হল সংসদের ভিপি মো. তাজীম ইবনে হাবিব, এ এফ রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) তামিম চৌধুরীসহ সূর্য সেন হলের ছাত্রদলের নেতাকর্মীরা।

এ উদ্যোগের জন্য সংসদ সদস্য সাঈদ আল নোমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতারা।

শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বলেন, ‘শিক্ষার্থীদের সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে সাঈদ আল নোমান এমপির এই উদ্যোগ প্রশংসনীয়। শিক্ষার্থীবান্ধব এমন উদ্যোগের জন্য তাঁকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাফায়াত হোসেন বলেন, ‘সাঈদ আল নোমান ভাইয়ের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া উদ্যোগগুলো শিক্ষার্থীদের হৃদয়ে ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সারাজীবন স্মরণীয় হয়ে থাকুক।’

পানির ফিল্টার

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

চবি সূর্যসেন হলের ছাত্রীদের জন্য পানির ফিল্টার দিলেন এমপি সাঈদ আল নোমান

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মাস্টারদা সূর্যসেন হলের ছাত্রীদের সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে পানির ফিল্টার দিয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

রোববার (১৮ অক্টোবর) হল সংসদের সহসভাপতি (ভিপি) মো. তাজীম ইবনে হাবিবের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের জন্য এ উদ্যোগ নেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাফায়াত হোসেন, মাস্টারদা সূর্য সেন হল সংসদের ভিপি মো. তাজীম ইবনে হাবিব, এ এফ রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) তামিম চৌধুরীসহ সূর্য সেন হলের ছাত্রদলের নেতাকর্মীরা।

এ উদ্যোগের জন্য সংসদ সদস্য সাঈদ আল নোমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতারা।

শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বলেন, ‘শিক্ষার্থীদের সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে সাঈদ আল নোমান এমপির এই উদ্যোগ প্রশংসনীয়। শিক্ষার্থীবান্ধব এমন উদ্যোগের জন্য তাঁকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাফায়াত হোসেন বলেন, ‘সাঈদ আল নোমান ভাইয়ের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া উদ্যোগগুলো শিক্ষার্থীদের হৃদয়ে ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সারাজীবন স্মরণীয় হয়ে থাকুক।’

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা