বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

নোয়াখালীতে জামাত সমর্থিত ব্যবসায়ীকে দোকান থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে গুলি

ছবি : বিপ্লবী বার্তা

 বেগমগঞ্জ উপজেলায় জিনু মার্কেট এ মিজানুর রহমান মিজান ৩২ নামে এক ব্যবসায়ীকে দোকান থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে গুলি চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। 

শনিবার রাত ১০টার দিকে আমানউল্যাপুর ইউনিয়নের জিনু মার্কেটের নিজ ব্যবসা প্রতিষ্ঠান  'মিজান স্টোর' এ কাজ করা অবস্থায় এ হামলার ঘটনা ঘটে।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকায় প্রেরণের পরামর্শ দেন।

​আহত মীযানুর রহমান বেগমগঞ্জ উপজেলার ১নং আমানউল্যাপুর ইউনিয়নের আহাম্মদ উল্যাহর ছেলে। 

বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু জায়েদ গুলিবিদ্ধের বিষয়ে নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ ব্যবসায়ী মিজান স্থানীয়ভাবে জামায়াতে ইসলামীর সমর্থক হিসেবে পরিচিত।

শনিবার রাতে কেনাবেচার সময় গুলিবিদ্ধ মিজান নিজ দোকানে কর্মরত ছিলেন তখন স্থানীয় সন্ত্রাসী 'কানা নিজাম'-এর নেতৃত্বে ২০-২৫ জনের একটি সশস্ত্র দল হঠাৎ অতর্কিত হামলা চালায়।  এ সময় কানা নিজামের  উপস্থিতিতে ছিল স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী মিজানুর রহমান পলাশ, কালা শহীদ, তারেক, রায়হান, শাহ আলম, রাজু, ফরহাদ, ফাহাদ, আসিফ, সৈকত, নজরুল, রনি, সাকিব, ফয়সাল ও শাহসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জন তার 

​ দোকানে ঢুকে খুব কাছ থেকে মিজানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একটি গুলি তার বুকের বাম পাশে বিদ্ধ হয়। রক্তাক্ত অবস্থায় মিজান মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে তার চিৎকার শুনে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার দ্রুত অবনতি ঘটলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তাকে ঢাকায় স্থানান্তর করার পরামর্শ দেন।

​এদিকে ঘটনার পর থেকে পুরো জিনু মার্কেট ও আমানউল্যাপুর এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

এ ঘটানায় বেগমগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন  খবর পেয়ে হাসপাতালে তার খোঁজ খবর নিয়েছি। ঘটনাস্থলে পরিদর্শন শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

প্রকাশ্যেগুলি ব্যবসায়ীকে

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নোয়াখালীতে জামাত সমর্থিত ব্যবসায়ীকে দোকান থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে গুলি

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

 বেগমগঞ্জ উপজেলায় জিনু মার্কেট এ মিজানুর রহমান মিজান ৩২ নামে এক ব্যবসায়ীকে দোকান থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে গুলি চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। 

শনিবার রাত ১০টার দিকে আমানউল্যাপুর ইউনিয়নের জিনু মার্কেটের নিজ ব্যবসা প্রতিষ্ঠান  'মিজান স্টোর' এ কাজ করা অবস্থায় এ হামলার ঘটনা ঘটে।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকায় প্রেরণের পরামর্শ দেন।

​আহত মীযানুর রহমান বেগমগঞ্জ উপজেলার ১নং আমানউল্যাপুর ইউনিয়নের আহাম্মদ উল্যাহর ছেলে। 

বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু জায়েদ গুলিবিদ্ধের বিষয়ে নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ ব্যবসায়ী মিজান স্থানীয়ভাবে জামায়াতে ইসলামীর সমর্থক হিসেবে পরিচিত।

শনিবার রাতে কেনাবেচার সময় গুলিবিদ্ধ মিজান নিজ দোকানে কর্মরত ছিলেন তখন স্থানীয় সন্ত্রাসী 'কানা নিজাম'-এর নেতৃত্বে ২০-২৫ জনের একটি সশস্ত্র দল হঠাৎ অতর্কিত হামলা চালায়।  এ সময় কানা নিজামের  উপস্থিতিতে ছিল স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী মিজানুর রহমান পলাশ, কালা শহীদ, তারেক, রায়হান, শাহ আলম, রাজু, ফরহাদ, ফাহাদ, আসিফ, সৈকত, নজরুল, রনি, সাকিব, ফয়সাল ও শাহসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জন তার 

​ দোকানে ঢুকে খুব কাছ থেকে মিজানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একটি গুলি তার বুকের বাম পাশে বিদ্ধ হয়। রক্তাক্ত অবস্থায় মিজান মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে তার চিৎকার শুনে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার দ্রুত অবনতি ঘটলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তাকে ঢাকায় স্থানান্তর করার পরামর্শ দেন।

​এদিকে ঘটনার পর থেকে পুরো জিনু মার্কেট ও আমানউল্যাপুর এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

এ ঘটানায় বেগমগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন  খবর পেয়ে হাসপাতালে তার খোঁজ খবর নিয়েছি। ঘটনাস্থলে পরিদর্শন শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা