লক্ষ্মীপুরের রায়পুরে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি চলাকালে মন্দিরে ডেকোরেশনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন (৪৫) নামে এক কর্মীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চরপাতা ইউনিয়নের গোপাল গিরিধারী মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পশ্চিম কাদিরা গ্রামের কৃষক সুলজন খানের ছেলে। তিনি গত দুই বছর ধরে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের একটি ডেকোরেটর প্রতিষ্ঠানে কাজ করছিলেন।
স্থানীয় বাসিন্দা ও মন্দির কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শনিবার সন্ধ্যায় মন্দিরে ডেকোরেশনের কাজ করছিলেন কামাল। কাজের একপর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন নাহার ও রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন চন্দ্র ভক্ত, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায় এবং শ্রীশ্রী গিরিধারী মন্দিরের সভাপতি সমীর কর্মকারসহ মন্দির কমিটির অন্য নেতারা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, মন্দির এলাকায় সিসিটিভি ক্যামেরা থাকায় দুর্ঘটনার প্রকৃত কারণ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রাত আটটার দিকে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে রায়পুর থানা-পুলিশ।
এদিকে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রায়পুর উপজেলার ১৩টি পূজামণ্ডপের নিরাপত্তা ও প্রস্তুতি তদারকি করছে উপজেলা প্রশাসন ও পুলিশ। ইউএনও আজিজুন নাহার ও ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া ঘটনাটিকে মর্মান্তিক উল্লেখ করে জানান, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন