বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

বাগেরহাটে অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর হত্যা মামলায় আসামি গ্রেপ্তার, এক দিনের রিমান্ড মঞ্জুর

ছবিঃ বিপ্লবী বার্তা

বাগেরহাটের ফকিরহাটে অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর মো. হাফিজুর রহমান (৭৯) হত্যা মামলায় মো. মোখলেছ মোল্লা (৩৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৭ অক্টোবর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের মাসকাটা গ্রামের একটি ভাড়া বাসা থেকে মোখলেছ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তিনি একই ইউনিয়নের বেতাগা গ্রামের মৃত মজলু মোল্লার ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফকিরহাট থানার উপপরিদর্শক (এসআই) ভবতোষ রায় বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। নিহত অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর মো. হাফিজুর রহমানের ছেলে বাদী হয়ে এ ঘটনায় ফকিরহাট থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর দিবাগত রাতে ফকিরহাট উপজেলার বেতাগা গ্রামে নিজ বাড়িতে স্ত্রী নুরজাহান বেগমকে নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর হাফিজুর রহমান। গভীর রাতে দুর্বৃত্তরা কৌশলে তাঁদের ঘরে প্রবেশ করে চেতনানাশক স্প্রে করে অচেতন করে ফেলে। এরপর ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

পরদিন সকাল ১১টার দিকে প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে প্রতিবেশী, আত্মীয়-স্বজন, ইউনিয়ন পরিষদ এবং থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাফিজুর রহমান ও তাঁর স্ত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর হাফিজুর রহমানকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মামলা দায়ের করা হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশ ও ডিবির যৌথ অভিযানে মোখলেছ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। গত ১৭ অক্টোবর তাঁকে বাগেরহাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতে হাজির করা হলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত অব্যাহত।

বাগেরহাট

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বাগেরহাটে অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর হত্যা মামলায় আসামি গ্রেপ্তার, এক দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

বাগেরহাটের ফকিরহাটে অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর মো. হাফিজুর রহমান (৭৯) হত্যা মামলায় মো. মোখলেছ মোল্লা (৩৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৭ অক্টোবর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের মাসকাটা গ্রামের একটি ভাড়া বাসা থেকে মোখলেছ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তিনি একই ইউনিয়নের বেতাগা গ্রামের মৃত মজলু মোল্লার ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফকিরহাট থানার উপপরিদর্শক (এসআই) ভবতোষ রায় বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। নিহত অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর মো. হাফিজুর রহমানের ছেলে বাদী হয়ে এ ঘটনায় ফকিরহাট থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর দিবাগত রাতে ফকিরহাট উপজেলার বেতাগা গ্রামে নিজ বাড়িতে স্ত্রী নুরজাহান বেগমকে নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর হাফিজুর রহমান। গভীর রাতে দুর্বৃত্তরা কৌশলে তাঁদের ঘরে প্রবেশ করে চেতনানাশক স্প্রে করে অচেতন করে ফেলে। এরপর ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

পরদিন সকাল ১১টার দিকে প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে প্রতিবেশী, আত্মীয়-স্বজন, ইউনিয়ন পরিষদ এবং থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাফিজুর রহমান ও তাঁর স্ত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর হাফিজুর রহমানকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মামলা দায়ের করা হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশ ও ডিবির যৌথ অভিযানে মোখলেছ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। গত ১৭ অক্টোবর তাঁকে বাগেরহাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতে হাজির করা হলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত অব্যাহত।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা