রাজধানীর আফতাবনগরে উৎসবমুখর পরিবেশে আফতাবনগর সিটি সোসাইটি নির্বাচনে আলমগীর হোসেন ঢালী–এস এম কামাল পরিষদের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়ে।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে আফতাবনগরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক ভোটার উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত অতিথি ও ভোটাররা পরিষদটির প্রতি সমর্থন ও শুভকামনা জানান।
অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন সিরাজ কনভেনশন সেন্টারের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান। তিনি আলমগীর হোসেন ঢালী–এস এম কামাল পরিষদের প্রতি সমর্থন জানিয়ে এ পরিষদের পক্ষে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে নির্বাচনী কার্যক্রম সফল করতে ভোটারদের সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি।
সিরাজুল ইসলাম খানের এ ঘোষণাকে কেন্দ্র করে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আফতাবনগর সিটি সোসাইটির আসন্ন নির্বাচনকে ঘিরে এলাকায় বিভিন্ন প্যানেলের নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে আলমগীর হোসেন ঢালী–এস এম কামাল পরিষদের নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আফতাবনগরের উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বাসিন্দাদের কল্যাণে কাজ করার প্রত্যাশা নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পরিষদটি।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন