গাজীপুরে অভিযানের পর সংযোগ বিচ্ছিন্ন করা ছয়টি সিএনজি স্টেশনের মধ্যে রিয়াজ সিএনজি স্টেশন ছাড়া বাকি পাঁচটির গ্যাস সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে।
গতকাল এ সংযোগ পুনঃস্থাপনের সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও ভুক্তভোগীরা। একই সঙ্গে এ উদ্যোগের জন্য জ্বালানি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।
এর আগে গত ১২ অক্টোবর গাজীপুরের বিভিন্ন সিএনজি স্টেশনে দুর্নীতি দমন কমিশন (দুদক), তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং বিস্ফোরক অধিদপ্তরের যৌথ অভিযানে ছয়টি স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ২ কোটি ৫ লাখ টাকার বেশি জরিমানাও ধার্য করা হয়েছিল।
এদিকে, গাজীপুর-ময়মনসিংহ জোনাল কমিটির সভাপতি ডা. ওয়াসিউল হুদা সৈকত ও সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ সুমনও গ্যাস সংযোগ পুনঃস্থাপনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জানিয়েছেন।
পুনঃস্থাপিত পাঁচটি স্টেশন হলো—মাহবুব ফিলিং স্টেশন, মাম সিএনজি স্টেশন, আল-হেরা সিএনজি স্টেশন, ব্লেস সিএনজি স্টেশন ও সুশল সিএনজি স্টেশন। তবে রিয়াজ সিএনজি স্টেশনের গ্যাস সংযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে।
সংযোগ পুনঃস্থাপনের সিদ্ধান্তে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও ভুক্তভোগীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাঁদের মতে, গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকলে পরিবহন খাতের পাশাপাশি শিল্পকারখানার কার্যক্রম সচল রাখতেও সহায়ক হবে। এতে কর্মসংস্থান ও জীবিকার সঙ্গে যুক্ত বহু মানুষের উদ্বেগ কিছুটা কমবে।
সংশ্লিষ্টরা এ বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য জ্বালানি মন্ত্রণালয় এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁরা আশা করছেন, আইন ও বিধিবিধান অনুসরণ করে গ্যাস সরবরাহ কার্যক্রম স্বাভাবিক রাখা এবং অনিয়মের অভিযোগের ন্যায়সংগত নিষ্পত্তির মাধ্যমে এ খাতের সংকট নিরসন করা সম্ভব হবে।
তবে রিয়াজ সিএনজি স্টেশনের সংযোগ পুনঃস্থাপনের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন