বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
ছবিঃ বিপ্লবী বার্তা

নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাংবাদিকের নাম লুৎফুজ্জামান আলিফ ফকির। তার গ্রামের বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।

তিনি আইপিটিভি রূপসী বাংলা টেলিভিশনের নেত্রকোনা প্রতিনিধি এবং ডিটেকটিভ আর্টিকেল নামের একটি ফেসবুক পেজের মালিক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুর্গাপুরের তেলুঞ্জিয়া গ্রামে লুৎফুজ্জামানের শ্বশুরবাড়ি। বৃহস্পতিবার রাতে তিনি বাড়ির সামনের একটি দোকানে গিয়েছিলেন। এ সময় আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া দুই অজ্ঞাতপরিচয়ের যুবক তার ওপর একাধিক গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকও মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী রবীন রাংসা বলেন, আলিফ ফকির আমার দোকানে সিগারেট নিতে আসে। যাওয়ার সময় মোবাইল ফোন রেখে চলে যায়। এরপর আবার ফোন নিতে আসে। মোবাইল ফোন নিয়ে যাওয়ার সময় দুইজন ব্যক্তিও পিছন দিয়ে যায় পরেই আমি গুলির শব্দ শুনি। আমি ভয় পেয়ে আমিও দোকানের ভেতরে চলে যাই।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, নিহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে। হাসপাতালে পাঠানোর হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসাও উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাংবাদিকের নাম লুৎফুজ্জামান আলিফ ফকির। তার গ্রামের বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।

তিনি আইপিটিভি রূপসী বাংলা টেলিভিশনের নেত্রকোনা প্রতিনিধি এবং ডিটেকটিভ আর্টিকেল নামের একটি ফেসবুক পেজের মালিক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুর্গাপুরের তেলুঞ্জিয়া গ্রামে লুৎফুজ্জামানের শ্বশুরবাড়ি। বৃহস্পতিবার রাতে তিনি বাড়ির সামনের একটি দোকানে গিয়েছিলেন। এ সময় আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া দুই অজ্ঞাতপরিচয়ের যুবক তার ওপর একাধিক গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকও মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী রবীন রাংসা বলেন, আলিফ ফকির আমার দোকানে সিগারেট নিতে আসে। যাওয়ার সময় মোবাইল ফোন রেখে চলে যায়। এরপর আবার ফোন নিতে আসে। মোবাইল ফোন নিয়ে যাওয়ার সময় দুইজন ব্যক্তিও পিছন দিয়ে যায় পরেই আমি গুলির শব্দ শুনি। আমি ভয় পেয়ে আমিও দোকানের ভেতরে চলে যাই।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, নিহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে। হাসপাতালে পাঠানোর হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসাও উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা