বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

নোবিপ্রবি মেডিকেলের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি

ছবি : বিপ্লবী বার্তা

​নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শহীদ মুগ্ধ মেডিকেল সেন্টারের ইমার্জেন্সি কক্ষে ঘটে যাওয়া অশোভনীয় কর্মকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখতে ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  

​গত রবিবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।  

​অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ৯:১৫ টায় নোবিপ্রবির শহীদ মুগ্ধ মেডিকেল সেন্টারের ইমার্জেন্সি কক্ষে সংঘটিত অশোভনীয় কর্মকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখার লক্ষ্যে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ তদন্ত কমিটি গঠন করা হলো।  

​গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ও নোবিপ্রবির সহকারী প্রক্টর জনাব ফাতেমা বেগম পপি কে।  

​কমিটির অন্যান্য সদস্যরা হলেন আইসিই বিভাগের সহযোগী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা ড. অপূর্ব অধিকারী, এমআইএস বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা জনাব তন্ময় দে, শহীদ মুগ্ধ মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোছাঃ মৌসুমী আক্তার এবং সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন একই মেডিকেল সেন্টারের সাইকোলজিস্ট জনাব মো: আবু তারেক।  

​প্রশাসন সূত্রে জানা যায়, গঠিত এই কমিটি উল্লিখিত ঘটনাটির সার্বিক বিষয় নিরপেক্ষভাবে খতিয়ে দেখে দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।

নতুন কমিটি

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নোবিপ্রবি মেডিকেলের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

​নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শহীদ মুগ্ধ মেডিকেল সেন্টারের ইমার্জেন্সি কক্ষে ঘটে যাওয়া অশোভনীয় কর্মকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখতে ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  

​গত রবিবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।  

​অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ৯:১৫ টায় নোবিপ্রবির শহীদ মুগ্ধ মেডিকেল সেন্টারের ইমার্জেন্সি কক্ষে সংঘটিত অশোভনীয় কর্মকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখার লক্ষ্যে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ তদন্ত কমিটি গঠন করা হলো।  

​গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ও নোবিপ্রবির সহকারী প্রক্টর জনাব ফাতেমা বেগম পপি কে।  

​কমিটির অন্যান্য সদস্যরা হলেন আইসিই বিভাগের সহযোগী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা ড. অপূর্ব অধিকারী, এমআইএস বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা জনাব তন্ময় দে, শহীদ মুগ্ধ মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোছাঃ মৌসুমী আক্তার এবং সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন একই মেডিকেল সেন্টারের সাইকোলজিস্ট জনাব মো: আবু তারেক।  

​প্রশাসন সূত্রে জানা যায়, গঠিত এই কমিটি উল্লিখিত ঘটনাটির সার্বিক বিষয় নিরপেক্ষভাবে খতিয়ে দেখে দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা