বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

দুর্গাপূজা উপলক্ষে ৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

ছবিঃ বিপ্লবী বার্তা

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ৯ দিনের বন্ধ পাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। বন্ধ শেষে পুনরায় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে আগামী ২৫ অক্টোবর থেকে। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. নুরুল করিম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারসূচি অনুযায়ী দূর্গাপূজা উপলক্ষ্যে আগামী ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর এবং পরে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি রয়েছে। 

রেজিস্ট্রার মো. নুরুল করিম চৌধুরী বলেন, ‘একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটি কার্যকর হবে। আমাদের পূজার ছুটি মূলত ১৮ থেকে ২২ অক্টোবর। ২৫ অক্টোবর থেকেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় দুর্গাপূজা দুর্গাপূজা

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দুর্গাপূজা উপলক্ষে ৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ৯ দিনের বন্ধ পাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। বন্ধ শেষে পুনরায় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে আগামী ২৫ অক্টোবর থেকে। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. নুরুল করিম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারসূচি অনুযায়ী দূর্গাপূজা উপলক্ষ্যে আগামী ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর এবং পরে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি রয়েছে। 

রেজিস্ট্রার মো. নুরুল করিম চৌধুরী বলেন, ‘একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটি কার্যকর হবে। আমাদের পূজার ছুটি মূলত ১৮ থেকে ২২ অক্টোবর। ২৫ অক্টোবর থেকেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা