বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

ছবিঃ বিপ্লবী বার্তা

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি রবিউল ওরফে কালুকে (১৯) গ্রেপ্তার করেছে এসআরবি-১১।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১), সিপিসি-৩ এর একটি দল নোয়াখালীর কবিরহাট থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া রবিউল সুধারাম থানার নেয়াজপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন এসআরবি -১১ এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ড। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে কবিরহাট থানার চরমণ্ডলিয়া গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী। গত ৫ অক্টোবর রাতে সুধারাম মডেল থানা এলাকার ধন্যপুর গ্রামে ভুক্তভোগীর নিজ বাড়িতে তাকে জোরপূর্বক ধর্ষণ করে আসামি রবিউল।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে নোয়াখালীর সুধারাম থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান প্রেস বিজ্ঞপ্তিতে।

ধর্ষণ মাদ্রাসাছাত্রী

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি রবিউল ওরফে কালুকে (১৯) গ্রেপ্তার করেছে এসআরবি-১১।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১), সিপিসি-৩ এর একটি দল নোয়াখালীর কবিরহাট থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া রবিউল সুধারাম থানার নেয়াজপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন এসআরবি -১১ এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ড। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে কবিরহাট থানার চরমণ্ডলিয়া গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী। গত ৫ অক্টোবর রাতে সুধারাম মডেল থানা এলাকার ধন্যপুর গ্রামে ভুক্তভোগীর নিজ বাড়িতে তাকে জোরপূর্বক ধর্ষণ করে আসামি রবিউল।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে নোয়াখালীর সুধারাম থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান প্রেস বিজ্ঞপ্তিতে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা