লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে তিনটি ইঞ্জিনচালিত ফাইটার ট্রলারসহ ১৫ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের মধ্যে ১৪ জনকে ১৬ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর একজনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় মেঘনা নদীর রায়পুর অংশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রায়পুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন নাহার।
অভিযানকালে জেলেদের কাছ থেকে ২ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া উদ্ধার করা আট কেজি মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
আটক জেলেরা হলেন—মো. রবিউল খাঁ (২৫), কবির সিকদার (২৬), মিজানুর রহমান (১৮), রিফন বেপারী (২৮), কামাল হোসেন (৩০), মো. রাসেল সরদার (২৬), মোহাম্মদ আলী (৩৫), সামছুল হক চৌকিদার (২৮), খলিল ভাগা (২৫), আবুল কালাম (১৯), মো. সাইফুল ভাগা (১৮), মো. ইয়াসিন হাওলাদার (১৮), আবুবকর সিদ্দিক (১৮), খলিল ফকির (২১) ও রবিউল দেওয়ান (১৯)।
রায়পুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন এই বিষয়গুলো জানান, মা ইলিশের প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্ন রাখতে নদীতে নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মৎস্যসম্পদ সংরক্ষণে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন