বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

ছাত্রদল নেত্রী আয়াতকে ধর্ষণের হুমকি, অভিযুক্তদের বদলির নোটিশ

ছবিঃ বিপ্লবী বার্তা

ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি আবিদা সুলতানা আয়াতকে ধর্ষণের হুমকি ও অশালীন মন্তব্যের অভিযোগে তিন শিক্ষার্থীকে বাধ্যতামূলক বদলির নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। গত ৪ অক্টোবর জারি করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

অভিযোগের সূত্রপাত গত ১৮ সেপ্টেম্বর রাতে। ওই রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েকজন শিক্ষার্থী আবিদা সুলতানা আয়াতকে নিয়ে অশালীন মন্তব্য ও ধর্ষণের হুমকি দিতে দেখা যায়। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়।

এরপর আবিদা সুলতানা আয়াত ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১৯ সেপ্টেম্বর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির আহ্বায়ক করা হয় প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমানকে।

তদন্ত কমিটি বিষয়টি তদন্ত করে অভিযুক্ত হিসেবে মো. হাবিবুল ইসলাম, জামিল হাসান সিয়াম ও জায়েদ উদ্দিন—এই তিন শিক্ষার্থীকে শনাক্ত করে। পরে গত ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়।

তদন্ত রিপোর্টের ভিত্তিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড গত ৪ অক্টোবর একটি বিজ্ঞপ্তি জারি করে অভিযুক্ত তিন শিক্ষার্থীকে বাধ্যতামূলক বদলির নির্দেশ দেয়।

ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ছাত্রদল নেত্রী আয়াতকে ধর্ষণের হুমকি, অভিযুক্তদের বদলির নোটিশ

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি আবিদা সুলতানা আয়াতকে ধর্ষণের হুমকি ও অশালীন মন্তব্যের অভিযোগে তিন শিক্ষার্থীকে বাধ্যতামূলক বদলির নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। গত ৪ অক্টোবর জারি করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

অভিযোগের সূত্রপাত গত ১৮ সেপ্টেম্বর রাতে। ওই রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েকজন শিক্ষার্থী আবিদা সুলতানা আয়াতকে নিয়ে অশালীন মন্তব্য ও ধর্ষণের হুমকি দিতে দেখা যায়। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়।

এরপর আবিদা সুলতানা আয়াত ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১৯ সেপ্টেম্বর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির আহ্বায়ক করা হয় প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমানকে।

তদন্ত কমিটি বিষয়টি তদন্ত করে অভিযুক্ত হিসেবে মো. হাবিবুল ইসলাম, জামিল হাসান সিয়াম ও জায়েদ উদ্দিন—এই তিন শিক্ষার্থীকে শনাক্ত করে। পরে গত ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়।

তদন্ত রিপোর্টের ভিত্তিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড গত ৪ অক্টোবর একটি বিজ্ঞপ্তি জারি করে অভিযুক্ত তিন শিক্ষার্থীকে বাধ্যতামূলক বদলির নির্দেশ দেয়।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা