বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

গাকৃবিতে নবীন শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

আবু সাঈদ
আবু সাঈদ গাজীপুর
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
গাকৃবিতে নবীন শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
ছবিঃ বিপ্লবী বার্তা

নবীন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত দক্ষতা ও উৎকর্ষ বাড়াতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) তিন মাসব্যাপী ‘জুনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর উদ্বোধন করা হয়েছে। দেশের ২৯টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন শিক্ষক এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

রোববার (৪ অক্টোবর) গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি, হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব, বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমির ডিন প্রফেসর ড. লায়লা নুর ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মেজবাহুল ইসলাম।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইমেরিটাস অধ্যাপক ড. এ এস এম এ হাসিব, গাকৃবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জাহিদুর রহমান এবং প্রশিক্ষণ কর্মসূচির কোর্স ডিরেক্টর ও গাকৃবির ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ।

তিন মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে নবীন শিক্ষকদের শিক্ষাদান পদ্ধতি, পেশাগত দক্ষতা, গবেষণা ও উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার সক্ষমতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

গাকৃবিতে নবীন শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা