বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই নিয়ে সেমিনার

আবু সাঈদ
আবু সাঈদ গাজীপুর
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই নিয়ে সেমিনার
ছবিঃ বিপ্লবী বার্তা

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহারের ফলে শিক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে সৃষ্ট নতুন বাস্তবতা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে বহিরাঙ্গন কেন্দ্রের আয়োজনে ‘জেনারেটিভ এআই: মূল্যায়ন পদ্ধতিতে নতুন বাস্তবতা এবং শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন।

কী-নোট স্পিকার হিসেবে তথ্যবহুল উপস্থাপনা করেন ডেনমার্কের টেকনিক্যাল ইউনিভার্সিটির অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাইফুদ্দিন খালিদ।

সেমিনারে জেনারেটিভ এআইয়ের ব্যবহার, শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়ায় এর প্রভাব এবং প্রচলিত মূল্যায়ন ব্যবস্থার সামনে তৈরি হওয়া চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে একাডেমিক সততা, শিক্ষার্থীদের দক্ষতা যাচাই এবং ভবিষ্যতের মূল্যায়ন পদ্ধতি নিয়েও মতবিনিময় করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে উন্নত দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলতে এআইসহ সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের বিকল্প হয়ে আসেনি, বরং মানুষের চিন্তাশক্তিকে আরও বিস্তৃত করার একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে এসেছে। তাই এআইকে শিক্ষার জগৎ থেকে দূরে সরিয়ে রাখার পরিবর্তে আমাদের শিখতে হবে—কীভাবে এটিকে জ্ঞানচর্চা, গবেষণা ও সৃজনশীলতার সহায়ক শক্তিতে পরিণত করা যায়।”

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বহিরাঙ্গন কেন্দ্রের সহযোগী পরিচালক প্রফেসর ড. মো. মামুনুর রহমান। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সেমিনারের আনুষ্ঠানিক সমাপ্তি হয়।

গাজীপুর গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই নিয়ে সেমিনার

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহারের ফলে শিক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে সৃষ্ট নতুন বাস্তবতা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে বহিরাঙ্গন কেন্দ্রের আয়োজনে ‘জেনারেটিভ এআই: মূল্যায়ন পদ্ধতিতে নতুন বাস্তবতা এবং শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন।

কী-নোট স্পিকার হিসেবে তথ্যবহুল উপস্থাপনা করেন ডেনমার্কের টেকনিক্যাল ইউনিভার্সিটির অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাইফুদ্দিন খালিদ।

সেমিনারে জেনারেটিভ এআইয়ের ব্যবহার, শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়ায় এর প্রভাব এবং প্রচলিত মূল্যায়ন ব্যবস্থার সামনে তৈরি হওয়া চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে একাডেমিক সততা, শিক্ষার্থীদের দক্ষতা যাচাই এবং ভবিষ্যতের মূল্যায়ন পদ্ধতি নিয়েও মতবিনিময় করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে উন্নত দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলতে এআইসহ সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের বিকল্প হয়ে আসেনি, বরং মানুষের চিন্তাশক্তিকে আরও বিস্তৃত করার একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে এসেছে। তাই এআইকে শিক্ষার জগৎ থেকে দূরে সরিয়ে রাখার পরিবর্তে আমাদের শিখতে হবে—কীভাবে এটিকে জ্ঞানচর্চা, গবেষণা ও সৃজনশীলতার সহায়ক শক্তিতে পরিণত করা যায়।”

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বহিরাঙ্গন কেন্দ্রের সহযোগী পরিচালক প্রফেসর ড. মো. মামুনুর রহমান। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সেমিনারের আনুষ্ঠানিক সমাপ্তি হয়।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা