বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

রায়পুরে বিষপানে ২০ বছরের গৃহবধূর মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে বিষপানে শাহনাজ আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার মধুপুর এলাকার ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত শাহনাজ আক্তার ওই এলাকার জিল্লুর রহমানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে শাহনাজ আক্তারের সঙ্গে তার শাশুড়ির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি বিষপান করেন বলে পরিবারের সদস্য ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। পরে স্বজনরা তাকে দ্রুত রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নিপু জানান, শাহনাজ আক্তারকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

এদিকে, শাহনাজের মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা তৈরি হয়েছে। পারিবারিক বিরোধের জেরে তিনি বিষপান করেছেন কি না, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে- তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।

লক্ষ্মীপুর রায়পুর গৃহবধূর মৃত্যু

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

রায়পুরে বিষপানে ২০ বছরের গৃহবধূর মৃত্যু

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

লক্ষ্মীপুরের রায়পুরে বিষপানে শাহনাজ আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার মধুপুর এলাকার ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত শাহনাজ আক্তার ওই এলাকার জিল্লুর রহমানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে শাহনাজ আক্তারের সঙ্গে তার শাশুড়ির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি বিষপান করেন বলে পরিবারের সদস্য ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। পরে স্বজনরা তাকে দ্রুত রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নিপু জানান, শাহনাজ আক্তারকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

এদিকে, শাহনাজের মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা তৈরি হয়েছে। পারিবারিক বিরোধের জেরে তিনি বিষপান করেছেন কি না, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে- তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা