জাতীয় নাগরিক পার্টি—এনসিপির বাগেরহাট জেলা শাখার অধীন বাগেরহাট পৌরসভা, বাগেরহাট সদর, শরণখোলা ও কচুয়া উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য এসব কমিটি অনুমোদন করা হয়।
২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা পৃথক চারটি অনুমোদনপত্রে এসব কমিটির বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তদের নাম উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে অনুমোদিত আংশিক কমিটিগুলোকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বাগেরহাট পৌরসভা শাখায় আহ্বায়ক করা হয়েছে মো. নজরুল ইসলাম মজুমদারকে। সদস্য সচিব হয়েছেন সৈয়দ মির্জা গোলাম হাফিজ। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব, যুগ্ম সদস্য সচিব, সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে একাধিক নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বাগেরহাট সদর উপজেলা শাখায় আহ্বায়ক হয়েছেন অ্যাডভোকেট আল-আমিন শেখ এবং সদস্য সচিব শেখ আবদুল্লাহ। কমিটিতে সিনিয়র ও যুগ্ম আহ্বায়ক, সিনিয়র ও যুগ্ম সদস্য সচিব এবং সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে নেতাদের রাখা হয়েছে।
শরণখোলা উপজেলা শাখায় আহ্বায়ক করা হয়েছে আব্দুল করিম গাজীকে এবং সদস্য সচিব করা হয়েছে আবু বকর সিদ্দিক (তুহিন)কে। কচুয়া উপজেলা শাখায় আহ্বায়ক হয়েছেন এস.এম. আজিম উদ্দিন বিপ্লব এবং সদস্য সচিব মো. মিলন হোসাইন মিঠু।
এছাড়া চার কমিটিতেই ‘মুক্তিযোদ্ধা ও জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক’ পদ রাখা হয়েছে। অনুমোদনপত্রগুলোতে সংশ্লিষ্ট পদগুলোর দায়িত্বপ্রাপ্তদের নামও উল্লেখ করা হয়েছে।
এনসিপির বাগেরহাট জেলা শাখার পক্ষ থেকে অনুমোদিত এসব আংশিক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন