পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাদ দেওয়া এবং সব ক্ষেত্রে বিএনপির দলীয়করণের প্রতিবাদে মানববন্ধন ও লাল কার্ড প্রদর্শন করেছে জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
বিএনপিকে জাবি ছাত্রশক্তি লাল কার্ড প্রদর্শন
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
মানববন্ধনে জাতীয় ছাত্রশক্তি জাবি সংসদের সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, “ক্ষমতায় আসার পর থেকেই বিএনপি সব ক্ষেত্রে দলীয়করণ শুরু করেছে। স্থানীয় সরকার, সিটি করপোরেশন, জেলা পরিষদ থেকে শুরু করে দুদক, মানবাধিকার কমিশন, বিচার বিভাগ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে তারা অযোগ্য ও নিজেদের দলীয় লোকজন নিয়োগ দিচ্ছে। বিএনপির নেতা-কর্মীরা সারা দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজি শুরু করেছেন। স্বাস্থ্যকেন্দ্র বা মাদ্রাসাও তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না।”
১৪ হাজার ৩৮৪ জন সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকের মধ্যে আড়াই হাজার জনকে পুলিশ ভেরিফিকেশনের নামে বাদ দেওয়ার তীব্র নিন্দা জানিয়ে আয়ান বলেন, “তরুণদের পেটে লাথি মারা হয়েছে। অবিলম্বে তাদের আগামী ৩০ তারিখের মধ্যে নিয়োগপত্র প্রদান করে ১ তারিখ থেকে কর্মক্ষেত্রে যোগদানের ব্যবস্থা করতে হবে। তা না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”
সংগঠনটির সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, “আপনাদের কাজ শুধু জুলাই সনদকে কীভাবে কোণঠাসা করা যায়, তা নিয়ে ভাবা। কারণ জুলাই সনদ বাস্তবায়িত হলে আপনারা চাঁদাবাজি, দুর্নীতি ও দলীয়করণ করতে পারবেন না। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে ২০১৫ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল, কিন্তু আপনারা সাত মাসের মধ্যেই তাঁর সমান ফ্যাসিস্ট হয়ে উঠেছেন।”
বিএনপি সরকারকে হুঁশিয়ার করে তিনি আরও বলেন, ‘যদি সসম্মানে পরবর্তী নির্বাচন দিয়ে গদি ছাড়তে চান, তবে এসব প্রহসন বন্ধ করুন। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে প্রাইমারি স্কুল পর্যন্ত আপনারা দলীয়করণ করছেন, যাতে আগামীতে কেন্দ্র দখল করতে পারেন। কিন্তু মনে রাখবেন, এটা ২০০৫ সাল না, এটা ২০২৬ সাল। তারেক রহমান সাহেব, আপনার প্ল্যান যদি জুলাই স্পিরিট নস্যাৎ করা হয়, তবে সাধারণ জনগণ তা রুখে দেবে।”

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন