নওগাঁর নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মৃত্যুবরণ করেছেন।
রবিবার ( ২৭ সেপ্টেম্বর) বেলা১২ টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন।
বিকেলে নিজ গ্রামের বাসুদেবপুর উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজের জানাযা অনুষ্ঠিত হয় এবং জানাযা শেষে বাড়ি সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে তাঁকে গার্ড অব অর্নার প্রদান করেন বাংলাদেশ পুলিশের একটি চৌকষ দল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়মিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান পিপিএম।
এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. ছালেক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনসহ অন্যান্য মুক্তিযোদ্ধাসহ আত্মীয় স্বজন ও এলাকাবাসী।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন