বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

রামগতিতে ব্রিজের সংযোগ সড়ক ভেঙে ৩০ হাজার মানুষের দুর্ভোগ

ছবি : বিপ্লবী বার্তা

 লক্ষ্মীপুরের রামগতিতে ব্রিজের দুপাশের সংযোগ সড়ক ভেঙে চার গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। উপজেলার চরগাজী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বয়ারচর এলাকায় এ ঘটনা ঘটেছে। গত ৯ সেপ্টেম্বর সড়কটি ভেঙে যাওয়ার পর প্রায় ১৬ দিন ধরে যান চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বয়ারচরের রহমতপুর সড়কের শেখ ফরিদ মেম্বারের বাড়ির সামনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে ২০২৫ সালে একটি ব্রিজ নির্মাণ করা হয়। চলতি বর্ষায় টানা বৃষ্টি ও মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের স্রোতে গত ৯ সেপ্টেম্বর ব্রিজটির দুপাশের সংযোগ সড়ক ভেঙে যায়।

এতে রামগতি-বয়ারচর সড়ক, মোল্লাগ্রাম, সেন্ট্রাল বাজার ও তেগাছিয়া বাজারসহ আশপাশের এলাকার মানুষের যোগাযোগে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে মসজিদের মুসল্লি, মাদরাসা ও স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হচ্ছে।

স্থানীয়রা জানান, চরাঞ্চলের কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনে প্রতিদিন ট্রাক, অটোভ্যান, অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশা এ সড়ক ব্যবহার করে। সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় এসব যান চলাচল বন্ধ থাকায় কৃষিপণ্য পরিবহনসহ স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আক্কাস আলী ও দুলাল মিয়া বলেন, “১৬ দিন ধরে চরাঞ্চলের মানুষের দুর্ভোগের শেষ নেই। বিষয়টি স্থানীয় প্রশাসন ও এলজিইডি অফিসকে জানিয়েও এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।”

চরগাজী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শেখ ফরিদ বলেন, “১৬ দিন ধরে চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বন্ধ। উপজেলা এলজিইডি অফিস ও প্রশাসনকে একাধিকবার জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত সংযোগ সড়কটি মেরামতের দাবি জানাচ্ছি।”

রামগতি উপজেলা এলজিইডির প্রকৌশলী স্নেহাল রায় বলেন, দ্রুত ব্যবস্থা নিতে ঘটনাস্থলে লোক পাঠানো হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, “জনদুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত সংশ্লিষ্ট দপ্তরকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হবে।”

জনদুর্ভোগ যান চলাচল

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

রামগতিতে ব্রিজের সংযোগ সড়ক ভেঙে ৩০ হাজার মানুষের দুর্ভোগ

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা