বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

বাগেরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ছবিঃ বিপ্লবী বার্তা

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বাগেরহাট পৌরবিএনপির সদর উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের শালতলা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম বলেন, একটি কুচক্রী মহল পরাজিত শক্তির ইশারায় দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা চালাচ্ছে। তিনি বলেন, বিরোধী দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন, ওভাবে মাছ শিকার করা যাবে না। কারণ, জনগণের কাছে প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে ক্ষমতায় এসেই বিএনপি সরকার তার সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে অত্যন্ত দ্রুত গতিতে কাজ করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে এবং দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে পরিকল্পিতভাবে সন্ত্রাস ছড়ানো হচ্ছে। বিএনপি দেশের এই ক্রান্তিলগ্নে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের অপচেষ্টা ষড়যন্ত্র রাজপথেই মোকাবিলা করবে।

পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি , যারা সন্ত্রাসের মাধ্যমে এই দেশকে অস্থিতিশীল করছে, আমাদের তাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। বিএনপি অবলম্বনহীন, খুঁটিবিহীন রাজনৈতিক দল নয়। বিএনপির খুঁটি কোনো বাঁশের খুঁটি নয়; বিএনপির খুঁটি জনগণের খুঁটি। ওই জনগণের খুঁটির ওপর বিএনপি দাঁড়িয়ে থাকে। এই খুঁটি এত শক্ত যে, হিমালয় পর্বতের শক্তি দিয়ে আঘাত করলেও এই খুঁটিকে টলানো যাবে না।

সমাবেশে জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক সুজন মোল্লা বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার শান্তি বজায় রাখতে যুবদলের প্রতিটি নেতাকর্মী সর্বদা সজাগ রয়েছে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, পৌর বিএনপির সাধারন সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল. জেলা ছাত্রদলের সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল, সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম শান্ত, মহিলাদলের সভাপতি শাহিদা আক্তার, সাধারন সম্পাদক নারগীস আক্তার ইভা, সাবেক সহ সভাপতি শিরিনা আক্তার, জাসাসের সাধারন সম্পাদক নারগীস আক্তার লুনা প্রমূখ। মিছিল ও  সমাবেশে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিএনপি বাগেরহাট

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা