বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ দুই মাদক কারবারি গ্রেফতার

জাকির হোসেন
জাকির হোসেন নিয়ামতপুর
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ দুই মাদক কারবারি গ্রেফতার
মাদক কারবারি ছবি - জাকির হোসেন

নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ লিটার চোলাইমদসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত ১৯ অক্টোবর সন্ধ্যায় উপজেলার ভাবিচা ইউনিয়নের নাকইল গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন,নাকইল নতুনপাড়া (বোরাম) গ্রামের মৃত জয়রাম মার্ডির ছেলে জোতিন মার্ডি (২৬) এবং মৃত রুপাই সরেনের ছেলে জয়নাল সরেন (৩০)।

​পুলিশ সূত্রে জানা যায়, ১৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে নাকইল গ্রামের জনৈক আসামির বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশি করে ৫০ লিটার অবৈধ চোলাইমদ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই ওই দুইজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য চোলাইমদ তৈরি ও বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেছে।

এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন, মাদকপাচারে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। নিয়ামতপুর থানাকে মাদকমুক্ত রাখতে আমাদের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ লিটার চোলাইমদসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত ১৯ অক্টোবর সন্ধ্যায় উপজেলার ভাবিচা ইউনিয়নের নাকইল গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন,নাকইল নতুনপাড়া (বোরাম) গ্রামের মৃত জয়রাম মার্ডির ছেলে জোতিন মার্ডি (২৬) এবং মৃত রুপাই সরেনের ছেলে জয়নাল সরেন (৩০)।

​পুলিশ সূত্রে জানা যায়, ১৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে নাকইল গ্রামের জনৈক আসামির বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশি করে ৫০ লিটার অবৈধ চোলাইমদ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই ওই দুইজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য চোলাইমদ তৈরি ও বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেছে।

এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন, মাদকপাচারে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। নিয়ামতপুর থানাকে মাদকমুক্ত রাখতে আমাদের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা