কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়্যাত শাহরিয়ার অপ্রতীমের 'হত্যাকাণ্ডে' শোক প্রকাশ করে আগামীকাল (২০ সেপ্টেম্বর) সাধারণ শোক দিবস ও ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অপ্রতিমের নৃশংস হত্যাকাণ্ডে বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পাশাপাশি মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ সেপ্টেম্বর (রবিবার) বিশ্ববিদ্যালয়ে সাধারণ শোক দিবস পালিত হবে। এদিন সকল বিভাগের ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত থাকবে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বলেন, "অপ্রতীমের মর্মান্তিক হত্যাকাণ্ডে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তার মৃত্যুতে এতটাই শোকাহত যে আমরা আর স্বাভাবিক অবস্থায় নেই। তাই আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানাই।"

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন