বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

ইবিতে মেশিন লার্নিং, বিগ ডেটা এবং ডেটা স্ট্রাকচার ও অ্যালগরিদম বিষয়ক কর্মশালা

মাওয়াজুর রহমান
মাওয়াজুর রহমান ইবি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
ইবিতে মেশিন লার্নিং, বিগ ডেটা এবং ডেটা স্ট্রাকচার ও অ্যালগরিদম বিষয়ক কর্মশালা
ছবি : বিপ্লবী বার্তা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মেশিন লার্নিং, বিগ ডাটা এবং ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের আয়োজনে ইবনে সিনা ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) উপাচার্য অধ্যাপক ড. এ টি এম শওকত আলী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শামীম রেজা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, বর্তমান সময় অত্যন্ত প্রতিযোগিতামূলক ও চ্যালেঞ্জিং। বিজ্ঞানের উদ্ভাবন এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রচলিত ও ম্যানুয়াল ব্যবস্থার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এআই প্রযুক্তির ব্যবহারের সঙ্গে শিক্ষার্থীরা নিজেদের সম্পৃক্ত করতে না পারলে বর্তমান প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকা কঠিন হবে। তাই আধুনিক প্রযুক্তির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষ ও পেশাদার হিসেবে গড়ে তুলতে হবে।

উপাচার্য আরও বলেন, শুধু ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেই নয়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বৈশ্বিক পরিসরেও প্রতিযোগিতায় অংশ নিতে হবে। এজন্য শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি ক্যারিয়ার গঠন ও ব্যবহারিক জীবনে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হব

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ইবিতে মেশিন লার্নিং, বিগ ডেটা এবং ডেটা স্ট্রাকচার ও অ্যালগরিদম বিষয়ক কর্মশালা

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মেশিন লার্নিং, বিগ ডাটা এবং ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের আয়োজনে ইবনে সিনা ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) উপাচার্য অধ্যাপক ড. এ টি এম শওকত আলী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শামীম রেজা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, বর্তমান সময় অত্যন্ত প্রতিযোগিতামূলক ও চ্যালেঞ্জিং। বিজ্ঞানের উদ্ভাবন এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রচলিত ও ম্যানুয়াল ব্যবস্থার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এআই প্রযুক্তির ব্যবহারের সঙ্গে শিক্ষার্থীরা নিজেদের সম্পৃক্ত করতে না পারলে বর্তমান প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকা কঠিন হবে। তাই আধুনিক প্রযুক্তির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষ ও পেশাদার হিসেবে গড়ে তুলতে হবে।

উপাচার্য আরও বলেন, শুধু ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেই নয়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বৈশ্বিক পরিসরেও প্রতিযোগিতায় অংশ নিতে হবে। এজন্য শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি ক্যারিয়ার গঠন ও ব্যবহারিক জীবনে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হব

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা