বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

কুবিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের দাবি ছাত্রদলের

সানজানা তালুকদার
সানজানা তালুকদার কুবি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
কুবিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের দাবি ছাত্রদলের
ছবিঃ বিপ্লবী বার্তা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিভিন্ন ভবনের ছাদে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ে আধুনিক ও জ্বালানি-সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালুর প্রস্তাব দিয়েছে সংগঠনটি। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এ-সংক্রান্ত একটি স্মারকলিপি দেয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি দীর্ঘমেয়াদে বিশ্ববিদ্যালয়ের পরিচালন ব্যয় কমানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখার কথা বলা হয়। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, আবাসিক হল, প্রশাসনিক ভবনসহ উপযুক্ত স্থাপনার ছাদে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। 

স্মারকলিপিতে আরও বলা হয়, সৌরবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি ক্যাম্পাসে বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বাড়াতে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে। 

এ বিষয়ে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোতাছিম বিল্লাহ পাটোয়ারি রিফাত বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, টেকসই ও পরিবেশবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ও স্থাপনার ছাদে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের প্রস্তাব দিয়েছি। এর মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদে বিদ্যুৎ ব্যয় কমানো এবং পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। আমরা আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে একটি সমন্বিত সৌরবিদ্যুৎ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেবে।’

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কুবিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের দাবি ছাত্রদলের

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা