আজ ১৫ সেপ্টেম্বর মংগলবার বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী(ঝালকাঠি জেলার দায়িত্বপ্রাপ্ত) পিরোজপুর -২ আসনের সংসদ সদস্য জনাব আহম্মদ সোহেল মনজুর, এমপি ঝালকাঠি জেলায় আগমন করেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ উপলক্ষ্যে ঝালকাঠি সার্কিট হাউজ প্রাঙ্গণে ফুলেল শুভেচ্ছা জানান ঝালকাঠি পুলিশ সুপার মেরিন সুলতানা।
এরপর প্রতিমন্ত্রী বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং বৃক্ষরোপণ কার্যক্রম শেষে ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বিএনপি কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম জামাল।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ঝালকাঠি জনাব মোঃ মমিন উদ্দিন।এছাড়াও উক্ত সভায় সার্বক্ষনিক উপস্থিত ছিলেন জনাব মেরিন সুলতানা, পুলিশ সুপার।
এসময় ঝালকাঠি জেলার বিভিন্ন সরকারী দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাগণ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, জনকল্যাণমূলক কার্যক্রম এবং চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন