জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাফেটেরিয়া ও ছাত্রীহলের ক্যান্টিনের খাবারের মান, পরিচ্ছন্নতা, ভর্তুকি এবং লিফটের নিরাপত্তাসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছে জাতীয় ছাত্রশক্তি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানানো হয়। সংগঠনটির পক্ষ থেকে নিম্নোক্ত দাবিগুলো তুলে ধরা হয়—
১. ক্যাফেটেরিয়া পরিষ্কার-পরিচ্ছন্নতা ও খাবারের মান :
আগামী রবিবার থেকে ক্যাফেটেরিয়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং খাবারের মান বৃদ্ধি করতে হবে।
২. খাবারের আইটেম বৃদ্ধি :
ক্যাফেটেরিয়ায় খাবারের আইটেম বৃদ্ধি করে কমপক্ষে ১০ ধরনের ভর্তা ভাজি রাখার দাবি জানানো হয়।
৩. খাবারে ভর্তুকি ও ফ্রি খাবার বন্ধ :
আগামী অক্টোবর থেকে ক্যাফেটেরিয়ার খাবারে মাসিক ৫ লাখ টাকা ভর্তুকি দিতে হবে। পাশাপাশি বিভিন্ন গ্রুপের মাধ্যমে বিনামূল্যে খাবার খাওয়ার ব্যবস্থা বন্ধ করতে হবে।
৪. ছাত্রীহলের খাবার ও পানির মান :
ছাত্রীহলের ক্যান্টিনে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন বন্ধ করে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পানির ট্যাংক নিয়মিত পরিষ্কার না করার কারণে পানি বাহিত রোগ ছড়ানোর অভিযোগ তুলে দ্রুত পানির ট্যাংক পরিষ্কারের দাবি জানানো হয়।
৫. লিফটের নিরাপত্তা ও মেরামত :
শহীদ সাজিদ ভবনের ১২ দিন ধরে বন্ধ থাকা লিফট দ্রুত মেরামত করতে হবে। একই সঙ্গে ছাত্রীহলের লিফট মাঝেমধ্যে ছিঁড়ে পড়ার মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতির দ্রুত সমাধান করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, শিক্ষার্থীদের মৌলিক সুযোগ সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। তাই এসব সমস্যা দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন