বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

দুর্গাপুরে সোমেশ্বরী নদীর তীরে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের আখড়া

মো: নূর আলম
মো: নূর আলম নেত্রকোনা
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
দুর্গাপুরে সোমেশ্বরী নদীর তীরে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের আখড়া
ছবি: বিপ্লবী বার্তা

নেত্রকোণার দুর্গাপুর পৌরসভার তেরীবাজার সংলগ্ন সোমেশ্বরী নদীর তীরে সরকারি খাসজমি অবৈধ দখলমুক্ত করতে এক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর থেকে শুরু হওয়া এ অভিযানে পাকা, আধাপাকা ও টিনশেডসহ প্রায় সাতটি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে জায়গাটি সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র ও প্রশাসন সূত্রে জানা গেছে, তেরীবাজার সংলগ্ন সোমেশ্বরী নদীর তীরবর্তী সরকারি খাসজমি অবৈধভাবে দখল করে বিভিন্ন সময় এসব স্থাপনা গড়ে তোলা হয়েছিল। এর মধ্যে কয়েকটি স্থাপনা নদী থেকে বালু উত্তোলনের ঘাট চালু থাকার সময় নির্মিত হয়। পরবর্তীতে বালুঘাটের কার্যক্রম বন্ধ হয়ে গেলেও স্থাপনাগুলো দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

অভিযোগ রয়েছে, পরিত্যক্ত এই স্থাপনাগুলো দীর্ঘদিন ধরে মাদকসেবী ও মাদক ব্যবসার সাথে জড়িত ব্যক্তিদের নিরাপদ আড্ডাস্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। ফলে এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা ও পরিবেশ বিঘ্নিত হচ্ছিল। সরকারি সম্পত্তি পুনরুদ্ধার এবং মাদকের এই অসামাজিক আড্ডা বন্ধ করতেই মূলত উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযানের উদ্যোগ নেয়।

 উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, "সরকারি সম্পত্তি ও স্বার্থ রক্ষা করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। নদীপাড়ের খাসজমি দখল করে অবৈধভাবে নির্মিত এসব স্থাপনা পরিত্যক্ত থাকায় সেখানে মাদকের আড্ডা বসছিল। জনস্বার্থে ও সরকারি সম্পত্তি পুনর্দখলে নিতে এই অভিযান চালানো হয়েছে।

তিনি আরও জানান , সরকারি সম্পত্তি ও খাসজমি রক্ষায় প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উচ্ছেদ খাসজমি

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপুরে সোমেশ্বরী নদীর তীরে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের আখড়া

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নেত্রকোণার দুর্গাপুর পৌরসভার তেরীবাজার সংলগ্ন সোমেশ্বরী নদীর তীরে সরকারি খাসজমি অবৈধ দখলমুক্ত করতে এক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর থেকে শুরু হওয়া এ অভিযানে পাকা, আধাপাকা ও টিনশেডসহ প্রায় সাতটি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে জায়গাটি সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র ও প্রশাসন সূত্রে জানা গেছে, তেরীবাজার সংলগ্ন সোমেশ্বরী নদীর তীরবর্তী সরকারি খাসজমি অবৈধভাবে দখল করে বিভিন্ন সময় এসব স্থাপনা গড়ে তোলা হয়েছিল। এর মধ্যে কয়েকটি স্থাপনা নদী থেকে বালু উত্তোলনের ঘাট চালু থাকার সময় নির্মিত হয়। পরবর্তীতে বালুঘাটের কার্যক্রম বন্ধ হয়ে গেলেও স্থাপনাগুলো দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

অভিযোগ রয়েছে, পরিত্যক্ত এই স্থাপনাগুলো দীর্ঘদিন ধরে মাদকসেবী ও মাদক ব্যবসার সাথে জড়িত ব্যক্তিদের নিরাপদ আড্ডাস্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। ফলে এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা ও পরিবেশ বিঘ্নিত হচ্ছিল। সরকারি সম্পত্তি পুনরুদ্ধার এবং মাদকের এই অসামাজিক আড্ডা বন্ধ করতেই মূলত উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযানের উদ্যোগ নেয়।

 উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, "সরকারি সম্পত্তি ও স্বার্থ রক্ষা করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। নদীপাড়ের খাসজমি দখল করে অবৈধভাবে নির্মিত এসব স্থাপনা পরিত্যক্ত থাকায় সেখানে মাদকের আড্ডা বসছিল। জনস্বার্থে ও সরকারি সম্পত্তি পুনর্দখলে নিতে এই অভিযান চালানো হয়েছে।

তিনি আরও জানান , সরকারি সম্পত্তি ও খাসজমি রক্ষায় প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা