বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

ছবি : বিপ্লবী বার্তা

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রাজীব খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে সদর থানার একটি দল এ অভিযান চালায়। অভিযানে সদর থানার ওসি শরিফুল ইসলাম, এসআই কামরুল, এসআই আব্দুর রহিমসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের রাজীব খানের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাজীব খান সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মৃত নূর মোহাম্মদ খানের ছেলে। তার বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় এর আগে পাঁচটি মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসব মামলার মধ্যে মাদক, জুয়া ও মারামারির মামলা রয়েছে।

রোববার রাতে পিরোজপুর সদর থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে রাজীব খান নামে একজনের বাড়িতে অবৈধ অস্ত্র রয়েছে। এর পরিপ্রেক্ষিতে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় তার কাছ থেকে ৭.৬৫ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, আজকের ঘটনার আগে রাজীব খানের বিরুদ্ধে পাঁচটি মামলা চলমান রয়েছে। এসব মামলা মাদক, জুয়া ও মারামারি সংক্রান্ত।

পুলিশ গুলি উদ্ধার

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রাজীব খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে সদর থানার একটি দল এ অভিযান চালায়। অভিযানে সদর থানার ওসি শরিফুল ইসলাম, এসআই কামরুল, এসআই আব্দুর রহিমসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের রাজীব খানের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাজীব খান সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মৃত নূর মোহাম্মদ খানের ছেলে। তার বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় এর আগে পাঁচটি মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসব মামলার মধ্যে মাদক, জুয়া ও মারামারির মামলা রয়েছে।

রোববার রাতে পিরোজপুর সদর থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে রাজীব খান নামে একজনের বাড়িতে অবৈধ অস্ত্র রয়েছে। এর পরিপ্রেক্ষিতে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় তার কাছ থেকে ৭.৬৫ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, আজকের ঘটনার আগে রাজীব খানের বিরুদ্ধে পাঁচটি মামলা চলমান রয়েছে। এসব মামলা মাদক, জুয়া ও মারামারি সংক্রান্ত।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা