বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

চবিতে হবে মাইজভাণ্ডারী ও কে এম মোহসীন স্মারক বক্তৃতা

মো. রাব্বি হোসেন
মো. রাব্বি হোসেন চবি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
চবিতে হবে মাইজভাণ্ডারী ও কে এম মোহসীন স্মারক বক্তৃতা
ছবিঃ বিপ্লবী বার্তা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সঙ্গে চট্টগ্রামের দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট ও ইতিহাস একাডেমির যৌথ ব্যবস্থাপনায় যথাক্রমে ‘গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী স্মারক বক্তৃতা’ ও ‘প্রফেসর ড. কে এম মোহসীন স্মারক বক্তৃতা’ আগামী ৮ ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোরশেদুল আলম।

সংবাদ সম্মেলনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোরশেদুল আলম লিখিত বক্তব্যে জানান, উভয় আয়োজনেই প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোরশেদুল আলম।

তিনি বলেন, "আগামী ৮ সেপ্টেম্বর দুপুর ২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী স্মারক বক্তৃতা-৫’। মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর জীবন-দর্শন ও পবিত্র স্মৃতির স্মরণে এ স্মারক বক্তৃতার আয়োজন করা হবে।"

এতে প্রথম বক্তা হিসেবে ‘Praise Dedicated to Prophet Muhammad (pbuh): Al-Madih al-Nabawi and its Impact on Societies in the Gulf States’ বিষয়ে বক্তব্য উপস্থাপন করবেন বাহরাইনের কোর্ট অব ক্যাসেশন (সুপ্রিম কোর্ট)-এর ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম সুন্নি শরিয়াহ কোর্টের সাবেক প্রধান বিচারপতি ড. ইব্রাহিম আল-শেখ রশিদ আল-মুরাইখি।

দ্বিতীয় বক্তা হিসেবে ‘The Position of Al Azhar Sharif on Sufism’ বিষয়ে বক্তব্য উপস্থাপন করবেন মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক দাওয়াহ অনুষদের সাবেক ডিন ও ধর্মতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. জামাল ফারুক জিবরিল মাহমুদ। এতে স্বাগত বক্তব্য রাখবেন দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি ও চেয়ারম্যান শাহজাদা সৈয়দ ইরফানুল হক।

তিনি আরো বলেন, "ইতিহাস একাডেমি, ঢাকা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের যৌথ উদ্যোগে আগামী ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রফেসর ড. কে এম মোহসীন স্মারক বক্তৃতা-২০২৬’।

খ্যাতিমান ইতিহাসবিদ প্রফেসর ড. কে এম মোহসীনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনার্থে নিয়মিত এ স্মারক বক্তৃতার আয়োজন করা হয়।

এ স্মারক বক্তৃতা অনুষ্ঠানে ‘মাজাল্লাতুল আদীব লি আজিল্লাতিস সুন্দীব: বাংলাদেশে আরবি ভাষায় প্রণীত একমাত্র স্থানীয় ইতিহাস গ্রন্থের মূল্যায়ন’ শীর্ষক বিষয়ে স্মারক বক্তৃতা উপস্থাপন করবেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখবেন ইতিহাস একাডেমির সহসভাপতি ড. এ কে এম শাহনাওয়াজ। এছাড়াও উপস্থিত থাকবেন ইতিহাস একাডেমি, ঢাকার সভাপতি অধ্যাপক ড. শরীফ উদ্দিন আহমেদ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোরশেদুল আলম বলেন, দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দুইজন এবং কলা অনুষদের অন্য যেকোনো দুটি বিভাগের অনার্সের সর্বোচ্চ ফলাফলধারী মোট চারজন শিক্ষার্থীকে ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হবে।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

চবিতে হবে মাইজভাণ্ডারী ও কে এম মোহসীন স্মারক বক্তৃতা

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা