বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

আগামী বছর থেকে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু-প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

আবুল কালাম আজাদ
আবুল কালাম আজাদ যশোর
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
আগামী বছর থেকে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু-প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
ছবিঃ বিপ্লবী বার্তা

আগামী বছর থেকে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বুধবার বিকেলে যশোর পিটিআই অডিটোরিয়ামে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময়কালে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমান দেশের ১৯১ উপজেলায় ৩০ লক্ষ শিক্ষার্থীকে মিড ডে মিল দেয়া হচ্ছে। প্রচলিত ৫ প্রকারের শুকনা খাবারের পরিবর্তে রান্না করা খায়ার দেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। আর এ লক্ষ্যে পাইলটিং প্রকল্প চালু করা হবে। সুফল পাওয়া গেলে সারাদেশে তা চালু করা হবে। এ সময় প্রতিমন্ত্রী প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন।

এরআগে  শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও স্থাবীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় আয়োজিত এ কর্মশালায় পিটিআই অধ্যানরত শিক্ষকরা অংশ নেন। কর্মশালায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মতিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা দপ্তরের পরিচালক (উপবৃত্তি) মাসুদ হোসেনসহ প্রাথমিক ও গণশিক্ষার সাথে সংশ্লিষ্ট পদস্থ কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

আগামী বছর থেকে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু-প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আগামী বছর থেকে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বুধবার বিকেলে যশোর পিটিআই অডিটোরিয়ামে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময়কালে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমান দেশের ১৯১ উপজেলায় ৩০ লক্ষ শিক্ষার্থীকে মিড ডে মিল দেয়া হচ্ছে। প্রচলিত ৫ প্রকারের শুকনা খাবারের পরিবর্তে রান্না করা খায়ার দেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। আর এ লক্ষ্যে পাইলটিং প্রকল্প চালু করা হবে। সুফল পাওয়া গেলে সারাদেশে তা চালু করা হবে। এ সময় প্রতিমন্ত্রী প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন।

এরআগে  শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও স্থাবীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় আয়োজিত এ কর্মশালায় পিটিআই অধ্যানরত শিক্ষকরা অংশ নেন। কর্মশালায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মতিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা দপ্তরের পরিচালক (উপবৃত্তি) মাসুদ হোসেনসহ প্রাথমিক ও গণশিক্ষার সাথে সংশ্লিষ্ট পদস্থ কর্মকর্তারা।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা