প্রিন্ট এর তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
আগামী বছর থেকে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু-প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
আবুল কালাম আজাদ , যশোর ||
আগামী বছর থেকে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।বুধবার বিকেলে যশোর পিটিআই অডিটোরিয়ামে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময়কালে এ কথা বলেন তিনি।প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমান দেশের ১৯১ উপজেলায় ৩০ লক্ষ শিক্ষার্থীকে মিড ডে মিল দেয়া হচ্ছে। প্রচলিত ৫ প্রকারের শুকনা খাবারের পরিবর্তে রান্না করা খায়ার দেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। আর এ লক্ষ্যে পাইলটিং প্রকল্প চালু করা হবে। সুফল পাওয়া গেলে সারাদেশে তা চালু করা হবে। এ সময় প্রতিমন্ত্রী প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন।এরআগে শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও স্থাবীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় আয়োজিত এ কর্মশালায় পিটিআই অধ্যানরত শিক্ষকরা অংশ নেন। কর্মশালায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মতিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা দপ্তরের পরিচালক (উপবৃত্তি) মাসুদ হোসেনসহ প্রাথমিক ও গণশিক্ষার সাথে সংশ্লিষ্ট পদস্থ কর্মকর্তারা।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা