বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

মাদক-র‍্যাগিংমুক্ত ক্যাম্পাসের লক্ষ্যে কুবি ছাত্রদলের কর্মশালা

সানজানা তালুকদার
সানজানা তালুকদার কুবি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
মাদক-র‍্যাগিংমুক্ত ক্যাম্পাসের লক্ষ্যে কুবি ছাত্রদলের কর্মশালা
ছবিঃ বিপ্লবী বার্তা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের উদ্যোগে দক্ষ নেতৃত্ব গড়ে তোলা, মাদকমুক্ত ক্যাম্পাস নিশ্চিতকরণ এবং র‍্যাগিংবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভর সভাপতিত্বে এবং সদস্য সচিব আবুল বাশারের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন, ইউট্যাব কুবির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দিন এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুনসহ শাখা ছাত্রদলকর্মীরা উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি সহযোগী অধ্যাপক মো. হারুন বলেন, "শ্রেণিকক্ষের বাইরেও মেধার বিকাশ ঘটানো যায়। সাংস্কৃতিক কিংবা অন্যান্য সংগঠনের পাশাপাশি ছাত্রদলের মতো প্রগতিশীল ছাত্রসংগঠনেও যেন মেধার বিকাশ ঘটে এজন্য নানা কর্মসূচী গ্রহণ করতে হবে।"

ইউট্যাব কুবির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহিন উদ্দিন বলেন, "একজন তখনই নেতা যখন তার মধ্যে শিক্ষা, অভিজ্ঞতা, নেতৃত্বদানের ক্ষমতা থাকবে। মেধার বিকাশে এরকম কর্মশালার পাশাপাশি বিতর্ক কিংবা সাংস্কৃতিক আয়োজনও গুরুত্বপূর্ণ।"

ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দীন বলেন, "মাদক এবং র‍্যাগিং নিয়ে আমাদের ক্যাম্পাসে প্রায়ই কথা শুনা যায়। ছাত্রদলের আজকের উদ্যোগের মাধ্যমে আসলে কতটুকু পরিবর্তন হচ্ছে কিনা তা আমরা পরবর্তীতে তাদের আচরণ থেকে বুঝতে পারব। আজকে এখানে যারা আছে তাদের মধ্যেও যদি এই ধারণা তৈরি হয় তাহলে আসা করি আমাদের বিশ্ববিদ্যায়ের মধ্যে এমন সমস্যা আর থাকবে না।"

ছাত্রদলের সদস্য সচিব আবুল বাশার বলেন, "ছাত্রদলের ছায়াতলে আসতে হলে অবশ্যই পড়াশোনা এবং নেতৃত্বে মনোযোগী হতে হবে, মাদকের সাথে জড়িত থাকা যাবে না, মাসে কমপক্ষে একটি হলেও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে হবে।"

অনুষ্ঠানের সভাপতি এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, "আজকের কর্মশালার উদ্দেশ্য আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ইউনিটকে একটি সুসংগঠিত এবং শক্তিশালী করার জন্যে। মাদকমুক্ত এবং র‍্যাগিংমুক্ত হলেই মূলত একটি শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলা সম্ভব।"

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মাদক-র‍্যাগিংমুক্ত ক্যাম্পাসের লক্ষ্যে কুবি ছাত্রদলের কর্মশালা

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা